somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আদিবাসী- শেষ হোক বঞ্চনা, বৈষম্য আর নির্যাতন-৩

২২ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পৃথিবীর অনেক দেশ আজ আদিবাসীদের সম্মান ও অধিকারের কথা গুরুত্বের সাথে ভাবতে শুরু করেছে। আমাদেরও উচিত তাদের অধিকারের দিকে দৃষ্টি দেয়া। তারা যেন তাদের ঐতিহ্য সংস্কৃতি, ইতিহাস, অধিকার নিয়ে মর্যাদার সাথে বাস করতে পারে, সমাজে ও রাষ্ট্রের অবদান রাখতে পারে। মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে আদিবাসীদের অবদানকে রাষ্ট্র ও সমাজের স্বীকৃতি ও সম্মান দেয়া উচিত। কয়েকদিন আগে একজন আদিবাসী মুক্তিযোদ্ধাকে বিশেষ সম্মান জানানো হয়েছে। এভাবেই তাদেরকে মূল্যায়ন করতে হবে।

২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়কে জাতিসংঘ দ্বিতীয় আন্তর্জাতিক আদিবাসী দশক ঘোষণা করেছে, যাতে সদস্য রাষ্ট্রগুলো আদিবাসীদের উন্নয়নের প্রতি অধিক মনোযোগী হয়। নতুন সরকার নিশ্চয়ই আদিবাসী ইস্যুতে ইতিবাচক দৃষ্টি দিবে। ইতিমধ্যেই একজন আদিবাসী সংসদ সদস্য মন্ত্রীর মর্যাদা পেয়েছেন। তৃণমূল পর্যায় থেকে উৎসাহিত করা হলে এবং পরিবেশ সৃষ্টি করা হলে নীতিনির্ধারণে আদিবাসীরা প্রশংসনীয় ভূমিকা রাখতে পারবে বলে আশা করা যায়। কেননা তারা পরিশ্রমী এবং সৎ। জাতিসংঘ ঘোষিত আদিবাসী অধিকার বিষয়ক ঘোষণাপত্রে উল্লেখ আছে, আদিবাসী জনগোষ্ঠী ও ব্যক্তিদের কোনভাবেই অন্য সম্প্রদায়ের সঙ্গে একীভূত করার ক্ষেত্রে চাপ দেয়া যাবে না এবং জোর করে বা বল প্রয়োগের মাধ্যমে তাদের সংস্কৃতিকে ধ্বংস করা যাবে না। ওই ঘোষণাপত্রে আরও উল্লেখ আছে, আদিবাসী জনগোষ্ঠীগুলোর নিজস্ব ইতিহাস, ভাষা, ঐতিহ্য, দর্শন, লিখন প্রক্রিয়া এবং সাহিত্য পুনর্জীবিত, চর্চা, ব্যবহার, উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে হস্তান্তর করার অধিকার রয়েছে। আদিবাসীদের নিজেদের শিক্ষা ব্যবস্থা এবং প্রতিষ্ঠান স্থাপন ও নিয়ন্ত্রণের অধিকার রয়েছে। এও বলা হয়েছে, আদিবাসী শিশুদের নিজস্ব সংস্কৃতি ও ভাষায় শিক্ষা লাভের সুযোগ রাষ্ট্র নিশ্চিত করবে এবং তা রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থায় বা পাঠ্যপুস্তকে ও জনতথ্য ব্যবস্থায় প্রতিফলিত হবে। এমনকি গণমাধ্যমগুলোতে আদিবাসীদের সাংস্কৃতিক বৈচিত্র্য যথাযথভাবে প্রতিফলন ঘটানোর ক্ষেত্রে রাষ্ট্র কার্যকর ভূমিকা গ্রহণ করবে। অনেক দেশে এসব বিষয়ে অগ্রগতি হলেও আমাদের দেশে রাষ্ট্রীয় পর্যায়ে তেমন কিছু হয়নি।

আদিবাসীদের ভূমি, ভাষা ও সংস্কৃতি রক্ষার অধিকার আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তাই সরকার বা রাষ্ট্র তা অস্বীকার করতে বা উপেক্ষা করতে পারবে না। সাংবিধানিক স্বীকৃতি দেয়ার মাধ্যমে আদিবাসীদের অধিকার রক্ষা করতে হবে। তবে নতুন আইন হলে তা যেন আদিবাসীদের নিজস্ব আইনের সাথে সঙ্গতিপূর্ণ হয় তাও লক্ষ রাখতে হবে।
১৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×