somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলার গত আড়াই দশকের রাজনীতি নিয়ে একটা সাধাসিধা বর্ননা। প্রিয় ব্লগার রা , একবার অন্তত: আমরা নিজেদের সৌল সার্চ (soul search) করি

২১ শে মার্চ, ২০০৯ সকাল ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লেজেহুমো এরশাদ যখন ক্ষমতা দখল করেন, সেই দিন টার কথা আমার একটু মনে আছে। তবে বোঝার মত বয়েস হ্য়নি তখনো। প্রথম যে ঘটনা টা মনে দাগ কেটেছিলো, তা হলো মজিদ খান এর শিক্ষিনীতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাসদ এর মিছিল এ পুলিশের ট্রাক তুলে দিয়ে জয়নাল, ফারুক ও দীপালি সাহার মৃত্যু। তিনজনই ছিলেন জাসদ এর কর্মী। ঐ ঘটনার সূত্র ধরে বড়দের আলোচনা থেকে জাসদ এর প্রতি আমার ছোট্ট মনে বিশাল শ্রদ্ধা জন্মালো।মনে হলো, বড় হলে আমি জাসদ এর কর্মী হব.. এ রকম ভাবে অন্যের অধিকার রক্ষার জন্য জীবন দান করতে পারলে সার্থক হবো
তো জাসদ এর কর্মী হওয়ার আগেই দেশ এর রাজনীতি তে অনেক খেলা দেখলাম। ৮৬র নির্বাচন, এরশাদ কে ঠেকানোর জন্য দুই নেত্রী ডিসিশান নিলেন যে দুজনেই ১৫০ আসন করে মোট ৩০০ আসনে এরশাদ এর জাতীয় পার্টির প্রার্থি দের বিপক্ষে লড়বেন। এরশাদ তখন আইন করলেন যে একজন প্রার্থি ৫ আসনের বেশি প্রার্থি হতে পারবেন না। প্রতিক্রীয়ায় দু নেত্রী নির্বাচন বর্জন করলে। হাসিনা বক্তব্য দিলেন, যে এই নির্বাচনে অংশ নেবে সে জাতীয় বেইমান। তার সম্ভবত: ঠিক দু,দিন পর হাসিনা নিজেই নির্বাচনে অংশ নিলেন। কিছু দিন চললো চাপান উতোর.. বিএনপি আওয়ামী লীগ কে বলে জাতীয় বেইমান, দেশের অধিকাংশ লোক ও তাই বলে.. আর আওয়ামী লীগ বলে যে বিএনপি ও নির্বাচনে যোগ দেয়ার কথা ছিলো, কিন্ত শেষ মুহূর্তে বেইমানি করেছে। যতদুর মনে পড়ে, আমরা সাধারন জনতা, লিগ এর এই কথায় হেসেছিলাম।

দুবছর সংসদ চলার পর গন আন্দোলন আবার চাংগা হলো বিএনপির নেতৃত্বে। এক পর্যায়ে আওয়ামী লীগ সংসদ থেকে পদত্যাগ করে এবং এরশাদ সরকার সংসদ ভেংগে দেয়।

ঐ দুই বছরের এরশাদ বিরোধি আন্দোলন অলমোষ্ট পুরোটাই চালিয়েছিলো খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি। সংসদ ভাংগার কাছাকাছি সময়ে (সম্ভবত: ঠিক পরপরই) চিটাগং এ লালদিঘি তে আওয়ামী লীগ এর মিছিলে পুলিশ এর গুলিতে ২৪ জন কর্মী মারা যান। শেখ হাসিনা নিজেও ছিলেন সেই মিছিলে। এই ঘটনার প্রতিবাদে পরদিন ঢাকায় সর্বদলীয় বিক্ষোভ মিছিল ডাকা হয়েছিলো, তাতে দুই নেত্রী থাকার কথা থাকলেও শুধু মাত্র খালেদা এসেছিলেন, হাসিনা আসেননি। তার পর হলো ৮৮র প্রহসনের নির্বাচন। যে জাসদ এর রাজনীতি তে যোগ দেব বলে এত স্বপ্ন, তা ধুলায় মেশালাম রব সাহেব এর নির্লজ্জ দালালি দেখে। তখনকার উদীয়মান তরুনদের অনেকের মত পড়া শুরু করলাম মার্কস, মাও, গোর্কি , রুশো (বুঝে বা অনেক ক্ষেত্রে না বুঝে), একটু চিন্তা ভাবনা ও করতে শিখলাম। এতে সবচেয়ে বড় লাভ হয়েছে যে আমি সযতনে বাংলাদেশ এর তখনকার কম্যুনিস্ট আন্দোলন থেকে দুরে সরে যেতে পেরেছিলাম। আদর্শ গত কারনে নয়, বরং যখন বই এর পড়ার সাথে যখন পার্টি গুলার কাজ মেলাতে চাইলাম, আস্তে আস্তে তাদের অন্ত:সার শুন্যতা চোখে ভেসে উঠলো। আর তথাকথিত ত্যাগি নেতাদের আপাত: আয়হীনতার সাথে তাদের চালচলন মিললোনা। একটু নীতিবোধ তখনো অবশিষ্ঠ ছিলো, তাই আর কোন একটিভ রাজনীতি তে আর আমার স্থান হলোনা।
৮৯-৯০ তে বাংলাদেশ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এর স্বর্নযুগ। ষে সময় তোপখানায় বিডিআর এর গুলি থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া, পুলিশ এর তাড়া আর সায়দাবাদ এ আর্মির পিটুনির হাত থেকে বাচলাম। ১০ই নভেম্বর ৯০ তে প্রেসক্লাব এর সামনে গিয়ে শুনলাম ড: মিলন মারা গেছেন টি এস সি তে। উত্তাল ঢাকার রাজপথ। অবশেষে লেজেহুমোর পতন ৪ঠা ডিসেম্বর রাতে। সেদিন ঢাকায় ছিলাম না, কিন্ত আমাদের ছোট্ট মফস্বল শহরে সারারাত মিছিল করে কাটিয়েছিলাম। অনুভুতি প্রায় দ্বিতীয়বার স্বাধীনতা অর্জনের।

ঢাকায় ফিরলাম পরদিন ভোরের গাড়িতে। তরুন মনে অনেক আশা, দেশ দুর্নীতিবাজ স্বৈরাচার মুক্ত হয়েছ, গনতন্ত্র ফিরবে, এরশাদ এর অপকর্মের বিচার তো হবেই, সাথে সাথে রাজাকার দের বিচার , বন্গবন্ধুর হত্যাকারি দের বিচার সব হবে, সাথে সব অত্যাচার অনাচার দুর হবে....

তখন দেশ এ আমার মত স্বপ্নবাজ বোকার অভাব ছিলোনা।


(বাকিটা বেঁচে থাকলে কালকে)
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০০৯ সকাল ৭:৫১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×