somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ থেকে মোবাইল ফোন কোম্পানি গুলো টাকা নিয়ে যাচ্ছে !!!!!!

২৮ শে জুলাই, ২০০৯ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের অনেকেরই এরকম ধারনা আছে যে বাংলাদেশি মোবাইল কোম্পানী গুলো এদেশ এ অনেক টাকা বানচ্ছে আর সব টাকা বাইরে পাচার করছে। বাস্তবে এটা সম্পুর্ন ভুল ধারনা।

এদেশ এ মোবাইল ফোন অপারেটরদের মধ্যে একমাত্র গ্রামীনফোন লাভ করছে। একটেল আগে লাভজনক হলেও নিকট অতীতে তারাও লস এর মুখ দেখছে। বাকি তিন জি এস এম অপারেটর রা লাভের মুখ দেখেনি কখনোই। সিটিসেল শুরুর দিকে লাভে ছিলো, কিন্তু পরবর্তিতে জিএসএম এর সাথে টিকতে পারেনি... লস গুনছে।

অবিশ্বাষ্য, তাই না? অনেকেই আমার সাথে তর্ক করতে পারেন।

কোম্পানী গুলোর সত্যিকারের প্রফিটাবিলিটি জানতে চাইলে তাদের ফাইনান্সিয়াল রিলিজ গুলো পড়তে পারেন। নিচে কয়েকটা লিন্ক দিচ্ছি:

গ্রামীনফোন : http://telenor.com/en/investor-relations/

একটেল : Click This Link

বাংলালিন্ক: Click This Link

সিটিসেল: http://www.singtel.com

উপরের লিন্ক গুলোতে এই অপারেটর দের প্যারেন্ট কোম্পানীর ফাইনান্সিয়াল রেজাল্ট এর সাথে সাথে তাদের সাবসিডিয়ারী গুলোর ফাইনানসিয়ালস বিস্তারিত দেয়া আছে।

আমরা জানিনা যে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ এ মোবাইল কলরেট সবচেয়ে কম। পশ্চিমা বিশ্বে কলরেট যেখানে বাংলাদেশি টাকায় গড়ে ১০-১২ টাকা/মিঃ (১২-১৫ সেনট) সেখানে বাংলাদেশ আমরা কথা বলছি গড়ে ৮০ পয়সা/মিনিট রেটে।

এখন প্রশ্ন আসতে পারে, তাহলো এই কম্পানিগুলো এখানে ব্যাবসা করছে কেন?

অবশ্যই এই কোম্পানিগুলোর কিছু বিজনেস প্ল্যান আছে, সেটা ভবিষ্যত নির্ভর। বাংলাদেশ এর মোবাইল পেনিট্রেশন এখনও ৩০%, ভবিষ্যতে গ্রাহক আরো বাড়বে এবং তখন এই কোম্পানি গুলো লাভজনক হবার আশা করে। আমার এ কথা গুলো কতটুকু সত্য, তা
BOI বা SEC তে একটু খোজ নিলেই জানতে পারবেন।

আরেকটা বিষয় আমাদের বুঝা দরকার। আমরা যে বাসার ছাদে টাওয়ারগুলো দেখি, এগুলো এক এক টার গড় মুল্য ১৫০০০০ ডলার বা ১ কোটি টাকা। এই দাম আমেরিকার অপারেটর বা বাংলাদশি অপারেটর সবার জন্য সমান।সুতরাং বুঝতেই পারছেন একই সমান কাস্টমার বেস জন্য ইনভেস্টমেনট সাইজ দুই জায়গাতেই সমান, কিন্তু কলরেট কম হওয়ার কারনে রিটার্ন অন ইনভেস্টমেনট বাংলাদেশ এ অনেক কম।

মোবাইল ফোন এ আমরা যে কথা বলি, তা শুধু একটা হ্যান্ডসেট থেকে আরেকটা সেটে সিগনাল পাঠানো নয়, এর পিছনে অনেক টাকা বিনিয়োগ করতে হয়। গ্রামীন ফোন এর ১০০০০ এর অধিক টাওয়ার আছে, তার মানে শুধু এই খাতে তাদের বিনিয়োগ ১০০০০ কোটি টাকার উপর। এই টাকা গুলো কোথা থেকে আসছে? অবশ্যই তাদের রেভিনিউ থেকে। আর বিনিয়োগ কারী দের কাছে লভ্যাংশ পাঠানো এটা সারা দুনিয়ার সব ব্যবসার স্বীকৃত প্র্যাকটিস। এটা ঠিক মত করা হচ্ছে কিনা তা তদারক করার জন্য বাংলাদেশ ব্যান্ক সহ অনেক প্রতিষ্ঠান বসে আছে। তাদেরকে ফাকি দিয়ে টাকা বাইরে পাঠানো মোবাইল অপারেটর দের জন্য প্রায় অসম্ভব।

আমার এ লেখার উদ্দেশ্য হলো লোকজন এর এ বিষয়ে একটি জনপ্রিয় ভুল ধারনা আছে, তা তুলে ধরা। সামুতে অনেকেই আছেন যারা টেলিযোগযোগ বিষয়ে অভিগ্গ, তাদের মতামত অনুরোধ করছি।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০০৯ রাত ৯:৩৩
৩৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×