সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে সিলেটে যাবার উদ্দেশ্য সপ্তাহ খানেক শুধু প্রস্তুতি নিলাম। এই প্রথম স্ত্রীকে নিয়ে ঢাকার বাইরে যাচ্ছি বলে প্রয়োজনের চেয়ে খানিকটা বেশি উত্তেজিত। বেড়ানোর জন্য বেছে নিয়েছিলাম সিলেটের মৌলভিবাজার জেলার জুড়ি নামক উপজেলায় অবস্থিত চা বাগান আর তার আশেপাশের দর্শনিয় স্থান সমূহ। স্ত্রীর ইচ্ছানুযায়ী ট্রেনে যাবার সিদ্বান্ত হলো। আগেভাগেই ভোরের প্রথম ট্রেনের টিকেট কেটে রেখেছিলাম। অবশেষে সেই কাংখিত দিনে বাসা থেকে বের হলাম। আমি কিছুটা এগিয়ে গিয়ে একটি সিএনজি ঠিক করেছি, কিন্তু সহধমিনি বলল সকাল বেলা না হয় রিকশা করে বাতাস খেতে খেতে যাই। তাই রিকশাযোগে রামপুরা থেকে কমলাপুরের উদ্দেেশ্য রওনা হলাম। রিকশা মালিবাগ রেলগেটের কাছে পৌছতেই পেছন থেকে একটি কালো ক্যাব দ্রুত গতিতে এসে আমাদের রিকশার বামদিক দিয়ে ওভারটেক করল। যাওয়ার সময় নিয়ে গেলো আমার স্ত্রীর হাতে থাকা পার্টস। এত দ্রুত ঘটনা ঘটল যে গাড়ির নাম্বার টা ও দেখা হলনা। আমি কি করব বুঝতে না পেরে যখন রিকশা থেকে নেমে ছিনতাই কারি ধরেন ধরেন বলে চিৎকার করছি তখন দেখি পাশে একটি পুলিশের পিকআপ আর তার বাইরে দাড়িয়ে পুরা ঘটনার প্রত্যক্ষদর্শী নীরব সাব ইন্সপেকটর। আমি সাব ইন্সপেকটরের কাছে গিয়ে অনুরোধ করলাম যাতে ওনাদের পিকআপ নিয়ে গাড়ির পিছু করে । জবাবে সাব ইন্সপেকটর আমাকে বলল একটা সিএনজি নিয়ে আপনি পিছু করেন । আমার স্ত্রী বলল আমরা পিছু করলে আপনাদের কাজটা কি? সাব ইন্সপেকটরের জবাব: ম্যাডাম আমাদরে ড্রাইভার বাথরুমে গেছে । ইতিমধ্যে রেল ক্রসিং গেট বন্ধ হয়ে গেল । আর আমরা অসহায় দর্শক। আমাদের ট্রেন ছাড়ার আর মাত্র ১৫ মিনটি বাকি তখন । নয়ত পুলিশের সাথে একটা দফা রফা করা যেত । শুধু ভাবছিলাম আসলেই এরা পুলিশ মানুষ না।
মানুষ না পুলিশ
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।