somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাতিটি প্রাণ দিয়ে জানান দিলো বনবিভাগের সক্ষমতার সীমাবদ্ধতা

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি হাতি প্রাণ দিয়ে জানান দিয়ে গেলো বনবিভাগের সক্ষমতার সীমাবদ্ধতা। এ ধরণের ঘটনা মোকাবেলায় দক্ষ জনবল ও উন্নত সরঞ্জাম না থাকার কথা অকপটেই স্বীকার করছে বনবিভাগও।
প্রাণীবিদরাও তাই মনে করেন। তবে, পুরো ঘটনাটিতে সমন্বয়হীনতা ও আন্তর্জাতিক সংস্থার সহায়তা না নেয়াকে বড় ভুল হিসেবে দেখছেন তারা। পাশাপাশি তারা সমালোচনা করেছেন কোনো সুরাহা না করেই ভারতের বনবিভাগের প্রতিনিধিদলের ফিরে যাওয়ার।

আসাম থেকে আসা বন্য হাতিটি গত দেড় মাসের বেশিরভাগ সময় যমুনার নদীবেষ্টিত চরাঞ্চলেই অবস্থান করছিলো। সে কারণে, ৫ টন ওজনের এই প্রাণীটিকে উদ্ধার করা সহজ ছিলো না। কারণ, চেতনানাশক প্রয়োগের পর সাধারণত মাত্র দু ঘন্টার মধ্যেই হাতির জ্ঞান ফিরে আসে।

কিন্তু, ওই পরিস্থিতিতে ঘটনাস্থলে ক্রেন, ট্রাক ও পর্যাপ্ত জনবল প্রস্তুত না রেখেই কাঁদাপানিযুক্ত মাঠে হাতিটিকে চেতনানাশক প্রয়োগ করা হয়। চার পা শেকলে বেঁধে ফেলে রেখে, ওইরাতে কর্মকর্তাদের ঘটনাস্থল ছেড়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে?
প্রাণীবিদরা মনে করেন, যেহেতু বনবিভাগ জানতো যে, এ ধরণের ধটনা মোকাবেলা করার মতো দক্ষতা ও অভিজ্ঞতা তাদের নেই, তাই শুরু থেকেই বন্যপ্রাণী সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার পরামর্শ ও কারিগরি সহায়তা চাওয়া উচিত ছিলো।

তারা বলছেন, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে বনবিভাগের সক্ষমতা বাড়াতে হবে। কারণ, এমন ঘটনা আবারো হতেই পারে।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ ভোর ৬:৪৯



সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২

আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন

×