somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সপ্নের সূচনা.....

০৭ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নগরীর শক্ত মাটির বুক চিরে একে একে গরে উঠছে গগণচুম্বি অট্টালিকা। যেন সীমাহীন আকাশকে ছোঁযার এক নিস্ফল প্রতিযোগিতা। সবুজ শ্যামল বাংলা মায়ের লাজুক মুখের লাল আভা ঢাকা পরেছে এর কাল ছায়ায়। এখন সেখানে বিষাদের এক কাল ছোঁয়া। যেন পাংশুটে মুখ করে বসে থাকা এক কাল দাঁড়কাক। কুয়াশার চাদর মুড়ি দিয়ে আসে নতুন সকাল। সূর্যলোকের অপেক্ষায় একটি একটি প্রহর পেরিয়ে এক সময় সন্ধ্যার আঁধারে মিলিয়ে যায়, পরদিনের নতুন সূর্যের আশায়। যে সূর্য কখন আসবে তার সঠিক সময় জানা নেই। তবুও আশা, একদিন আসবে। তার পবিত্র উজ্জ্বল আলোয় রাঙ্গীয়ে দেবে ভুবন, দুর হয়ে যাবে সকল আঁধার, সকল কুয়াশা। আবার সবাই দেখতে পাবে শ্যামল মায়ের মুখের সেই রক্তিম আভা। উজ্জ্বল আলোক রশ্মির সাথে মিলেমিশে সে আভার তিক্ষ্নতায় খানখান হয়ে যাবে সব মিছে অহংকার।

এই আমার দেশ। আমার অনুভুতির সাথে মিলেমিশে একাকার হয়ে তৈরী করেছে আমার সত্ত্বা । তাই এ দেশকে নিয়ে সপ্ন দেখার আধিকার আমি পেয়েছি মায়ে গর্ব থেকে ভুমিষ্ট হবার পরের থেকেই। হ্রদয় রক্তক্ষরনের বন্যায় আমার স্বপ্ন অসহায় হয়ে যায়, যখন দেখি একদল শক্তিশালী হায়না, শেয়াল, শকুনের দল একে কুঁড়ে কুঁড়ে খায়। নির্মম অপবিত্র হাতে খুলে ফেলে একে একে এর লজ্জার আবরণ। যেন রাস্তার এক পাগলী ধর্ষীত হছ্ছে কিছু নর-পিচাষের কাছে। কলুষিত সমাজের সাথে মানিয়ে নেয়া নির্বোধ চোখ, পাথুরে দৃষ্টিতে শুধু তাকিয়ে দেখে। শৃংখলিত আমার পা। দুর্বল আমার হাত। শেয়াল, হায়না, শকূনের শক্তি আর ক্ষমতার ভয়ে দাঁতের কপাটে নিঃশব্দে বন্দি আমার ভাষা। শুধু মনের গহিনে এক গুমোট কান্না। একান্ত চুপিসারে..., কেউ যেন শুনতে না পায় ! আমার বাংলা মায়ের লজ্জিত, অপমানিত নত মাথার দৃষ্টি লুটিয়ে থাকে তার পায়ের কাছে। সেই পায়েরও নিচে, এক কোণায়.. সেখানেও আমি জায়গা খুজে পাই না আমার লজ্জ্বিত মুখ্‌খানা লুকানোর।

কিন্ত আমার তো এভাবে লজ্জ্বিত আর অসহায় হবার কথা ছিল না। পুরো মানব জাতীর ইতিহাসকে স্তম্ভিত করে, শুধুমাত্র মায়ের ভাষায় কথা বালার জন্য যারা বুকের তাজা রক্তে রাজপথ রাঙ্গিয়েছে, তারা তো আমারই পূর্বপুরুষ। আমার শরীরের সকল শিরা উপশিরা ধ্বমণী কাঁপিয়ে প্রবাহিত সেই একই রক্ত। সেই একি ভাষা আমি জন্মাধিকার সূত্রে পেয়েছি কথা বলার জন্য। এ ভাষার অদম্য শক্তিতো দাঁতের কপাটে বন্দি হয়ে থাকবার জন্য নয় !

আমারই সকল মা-বোন ধর্ষিত হয়ে গর্বিত হয়েছিল, স্বাধীণ একটি জাতি জন্ম দিতে পেরে। এ গর্রের অংশিদার কি আমি নই ?

আমার পূর্বপুরুষেরাইতো খালি পেটে, খালি হাতে ছুটে গিয়ে আমাদের জন্য ছিনিয়ে এনেছিল স্বাধীণতা। তাদের গর্বিত হাসিতে উদ্ভাসিত মুখমন্ডলের নিচেই ছিল শত্রুর বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত, ঝাঁঝড়া হয়ে যাওয়া রক্তাক্ত বুক। তারা যখন মৃত্যুকে আলিঙ্গণ করে লুটিয়ে পড়ত বাংলার সবুজ জমিনের উপর, তখনও তাদের চোখে স্পষ্ট হয়ে থাকত এক নিষ্পাপ স্বপ্ন । একটে স্বাধীণ সোনার বাংলার স্বপ্ন। আমার উত্তরাধীকার সূত্রে পাওয়া সেই গর্বিত আর বিদ্রোহী সত্ত্বাকে কেন আজ এত বিবর্ন মনে হয় ? আজও তো নজরুলের কবিতায় আমার আত্না শিহরিত হয় ! আমার শরীরের প্রতিটি লোম সাড়া দেয় সেই শিহরণে। বিদ্রোহী নজরুলকে তো আমরাই বানিয়েছি আমাদের জাতীয় কবি !
সেই আমাদের মাঝে কি একজনও নেই, যে হবে আমাদের মাহাথির, নোপোলিয়ান অথবা কামাল আতাতুর্ক ?
আমি বিশ্বাস করি না !!
কুয়াশার গুমোট ভেঙ্গে নতুন সূর্য অবশ্যই আসবে। আজ অথবা কাল তাকে আসতেই হবে। আমাদের তারুণ্যে আবার প্রবাহিত হবে বায়ান্ন, একাত্তরের চেতনা। আমরা আর দেখতে চাই না, শুধু স্বজনপ্রীতির কারনে বন্ধ্যা হয়ে যাক উছ্ছল যৌবনা তিস্তা। শুধু নাম ভিত্তিক রাজনীতিতে খরচ হয়ে যাক অভাবের সংসারের কোটি কোটি টাকা। শুধুমাত্র প্রতিহিংসার কাবণে ভাগ হয়ে যাক আমাদের গর্বের ঐতিহাসিক রাজধানী। দেখতে চাই না কোন আবুল বসে থাক আমাদের নেতার আসনে।

তারুণ্যের কাঁধে ভর করে আবার জেগে উঠুক দেশ। চোখের জলে নয়, তারুণ্যের শিহরণে মাটি চৌচীর করে আবার জেগে উঠুক পদ্মা তিস্তা । ভেঙ্গে যাক সকল অপবিত্র বাঁধ, মুছে যাক বাংলা মায়ের ললাট থেকে সব আপবাদ। বাংলা মায়ের গর্বের হাসিতে ঈর্ষাণ্বিত হোক বিশ্ব।
একাত্তরের ষোলই ডিসেম্বরের মত আমার বাংলা হয়ে যাক নিঃস্পাপ।

এ আমার স্বপ্ন। এ স্বপ্নই পথ দেখাবে আমাকে অথবা অন্য কাউকে। যেমন পথ দখিয়েছিল একদল অসামাজিক গুহামানবকে, যারা আজ চেষ্টা করছে মহাবিশ্বকে জয় করবার। এ স্বপ্নের পথ ধরেই গুটি গুটি পায়ে এগিয়ে যাবে এক নিঃস্পাপ শিশু। আমাদের জন্য এক নতুন সূর্য আনতে....।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×