
আমি তাদের ডাকি না কিন্তু তারা
এসে যায় অনাকাংখিত ভাবে ।
তাদের তাড়াতে চাই কিন্ত তারা কোনমতেই
আমার বশ্যতা স্বীকার করে না ।
তারা পালাক্রমে অকষ্মাৎ হুমরি খেয়ে এসে পড়ে
একেবারেই অগোছালো আর অপরিকল্পিতভাবে ।
তারা একেকজন আমার
একেকটা মুহূর্ত কড়ে নিয়ে যায় ।
সেই সাথে রাতের ক্লান্তি বিদারী ঘুমও ।
আর অসাঢ় করে দিয়ে যায়
মস্তিষ্কের স্মৃতি আর কল্পনাশক্তি ।
ওরা জমে ছিল দল বেঁধে
সারাদিনের ব্যস্ততার দেয়ালের ওপারে ।
এখন আমার নিস্তব্ধতার ফুসরতে
জাপটে ধরেছে আমার কল্পনাজগৎ ।
তারা কেউ ভালো, কেউ আবার
মন্দের বাহক, লজ্জাদায়ক ।
কেউ দুশ্চিন্তা আর আশঙ্কার ধারকও বটে ।
কেউবা আবার স্বপ্ন সুনীল ।
তাদের অনেক রং , তুমি হয়তো বলবে
যাদের দেখা যায় না তাদের রং পেলে কোথায় ?
আমি তবে তোমায় সুধাই , তোমরা বিপদ,
শোক আর ভালবাসার প্রকাশক রং কোথায় পেলে ?
এ সবই কল্পনা, যা মানুষ মনের আয়নায় দেখে ।
তারা এক সময়, বিকল করে দেয় আমার মস্তিষ্ককে ।
এরই মাঝে কখন যেনো নিদ্রায় ডুবে যাই
সে সময়ের হিসেব আমার খাতায় থাকে না ।
তারপর পাখির ডাক কিংবা আযানের ধ্বনি
কানের কাছে অনুরণিত হয় ।
সম্মুখে উদ্ভাসিত হয় নতুন এক ভোর ।
কিন্তু বিগত রাতের ভাবনা গুলোর বিক্ষিপ্ত রং
ছড়িয়ে ছিটিয়ে থাকে মনের ক্যানভাস জুড়ে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

