সোনার তরী কবিতা নিয়ে কত কথাই না শুনছি জীবনে। আর প্রতীকী রুপ আলাদা, আবার কবিতার কথা আলাদা। নানা গুনিজন নানা ভাবে কবিতাটি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, তবে কেউ সম্পূর্ণ সঠিক ভাবে ব্যাখ্যা করতে পারেন নি। অবশেষে আমি পারলাম । এইবার নোবেল আমিও পাব
মূল ঘটনাঃ একটি ছোট ক্ষেত। চারপাশে প্রবল স্রোতের বিস্তার।সেখানে বসে আছেন এক কৃষক, যিনি সারা বছর কষ্ট করে সোনালী ধান ফলিয়েছেন। এখন তিনি অপেক্ষা করছেন, সেই ধান নিয়ে । হটাৎ করে তিনি দেখতে পেলেন ,এক মাঝি আসছেন। তিনি ভাবলেন হয়তো তিনি তাকে চিনেন ,নাহ কাছে আসার পর তিনি বুঝলেন আসলে তিনি তাকে চিনেন না।সেই মাঝের কাছে তিনি তার সব সোনালি ফসল তুলে দিলেন। তারপর তিনি যখন উঠতে চাইলেন। তাকে নেওয়া হলনা, নৌকায় জায়গা ছিলনা। তিনি দুঃখ ভারাক্তান্ত মনে অপেক্ষায় রইলেন কোন কিছুর একটা অপেক্ষায়
রবীন্দ্রনাথ যেটি বোঝাতে চেয়েছেন ঃ আসলে কৃষক টি ছিল বঙ্গবন্ধু , তিনি সারাজিবন সাধনা করে সোনার ফসল, অর্থাৎ এই দেশের স্বাধীনতা অর্জন করেছেন।মাঝি হল যুদ্ধাপরাধী। এই দেশের স্বাধীনতার সুফল তিনি তুলে দিয়েছেন যুদ্ধাপরাধীদের হাতে, তাও আবার নৌকা ভরে।কিন্তু তাকে ভোগ করতে দেয়নি কিছুই, বরঞ্চ তাকে রেখে এসেছে কবরে। এখন যুদ্ধাপরাধীরা বসে স্বাধীনতার সুফল ভোগ করছে বা করে করে ফেলেছে। আর বঙ্গবন্ধু অপারে বসে অপেক্ষা করছেন , কবে এদের বিচার হবে
বর্তমান আওয়ামী নেতাদের বক্তব্য শুনে আমার মাথায় এই চিন্তা আসলো
আর রবীন্দ্রনাথ কালজয়ী লেখক। উনি আগেই বুঝতে পেরেছিলেন, এমন কিছু একটা হবে। তাই ঘটনা ঘটার অনেক আগেই তিনি এমন একটা কালজয়ী কবিতা লিখতে পেরেছিলেন
আমারে এই মহান আবিষ্কারের জন্য নোবেল দেওয়া যায় কিনা। সেই টা আপনারাই বিচার করেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




