একসময় আমি খুব রেডিও শুনতাম। যখন প্রথম এফ এম রেডিওগুলো চালু হল। খুবই ভাল লাগতো কারণ বিনামূল্যে খুব ভাল ভাল গান শুনতে পেতাম। তারপর শুরু হল আর জে –এর উপস্থাপনা। সেটা আরো ভাল লাগতো কারণ একটানা গান শোনাটা ক্রমশঃ বিরক্তিকর হয়ে যেত। এরপর গান আর উপস্থাপনার সাথে সাথে বিজ্ঞাপণ দেওয়া শুরু হল। এটা মেনে নিতেই হবে কারণ আমি বিনামূল্যে গান শুনলে কি হবে, এফ এম কোম্পানিগুলোতো বিনামূল্যে চলতে পারেনা। আর তাদের উপার্যনের একমাত্র উপায় হল বিজ্ঞাপন।
এতটুকু পর্যন্ত ঠিক ছিল। কিন্তু তারপর শুরু হল আর জে-দের বাংরেজি কথা বলা এবং সাথে ইংরেজী এবং হিন্দি গান শোনানো। এখানটাতে এসে আমার আর রেডিও শোনার আগ্রহ থাকলনা। কারণ বাংলাদেশের রেডিওতে ইংরেজী গান কিছুটা মেনে নিতে পারতাম (যদিও মেনে নিতে কষ্ট হত) কিন্তু হিন্দি গানগুলো কোন মতেই মেনে নিতে পারতাম না। ফলাফল এক সময় নেশার মত রেডিও শোনা থেকে বর্তমানে ১০০ হাত দূরে আছি।
ইদানিং আমার এই সমস্যাটা এখন স্যাম হোয়ার ইন ব্লগ নিয়ে। যখনই কোন ব্লগার ইংরেজিতে ব্লগ পোষ্ট করে কেন জানি আমি মেনে নিতে পারিনা, ঠিক রেডিওতে হিন্দি গান শোনার মত। আমি শিরোনামেই বলেছি যে এটা হয়তোবা আমার ব্যক্তিগত সমস্যা। যদি এভাবে চলতে থাকে তাহলে হয়তো আমার স্যাম হোয়ার ইন ব্লগের নেশাটাও অচিরেই ছুটে যাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



