somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অস্কার বাছাইয়ে এবার নায়িকাদের প্রাধান্য

২২ শে অক্টোবর, ২০১০ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চলতি বছরের অস্কার পুরস্কারের জন্য ইতিমধ্যেই বাছাইয়ের কাজ শুরু হয়েছে ৷ তবে এবার অভিনেতা নয় অভিনেত্রীদের মধ্যে দেখা যাচ্ছে তুমুল প্রতিযোগিতা ৷

আগস্ট এবং সেপ্টেম্বর মাসে ভেনিস, টেলুরাইড এবং টরন্টোতে যে চলচ্চিত্র উৎসব হয় তার পর থেকে অস্কারের জন্য বাছাই শুরু হয়ে যায় ৷ এবারও তাই হয়েছে, যার চূড়ান্ত ফলাফল জানা যাবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ৷ কিন্তু প্রতিবার দেখা যায় যে সেরা নায়িকার চেয়ে সেরা নায়কদের মধ্যেই থাকে মূল প্রতিদ্বন্দ্বিতা ৷ সেরা পাঁচ বাছাই করতে গিয়েই গলদঘর্ম হতে হয় চলচ্চিত্র বোদ্ধাদের ৷ কিন্তু এবার দেখা যাচ্ছে উল্টোটি ৷ অর্থাৎ সেরা পাঁচ বাছাইয়ের লড়াইয়ে দেখা যাচ্ছে অনেক নায়িকাকেই ৷ এদের মধ্যে যেমন রয়েছেন নিকোল কিডম্যান ও অ্যানেটে বেনিং এর মত জনপ্রিয় অভিনেত্রী, রয়েছেন জেনিফার লরেন্স এর মত একেবারে নতুন নায়িকাও ৷

ছবির জগতে এই পরিবর্তনের কারণ কি ? বিশেষজ্ঞরা বলছেন, একটা সময় ছিল যখন নায়িকাদের ভূমিকা ছিল অনেকটা নায়কের ছায়ার মধ্যে ৷ কিন্তু দিন পাল্টেছে ৷ এখন অনেক ছবিতে নায়িকার ভূমিকাটাই দেখা যাচ্ছে প্রধান ৷ এর ফলে অস্কারে আগে যেমন সেরা পাঁচ বাছাইয়ের বেলায় অনেক নায়ককে দেখা যেত, এখন দেখা যাচ্ছে নায়িকাদের ভিড় ৷ গত বছরের কথা ধরা যাক, দ্য ব্লাইন্ড সাইড ছবিতে অভিনয় করে অস্কার জেতেন অভিনেত্রী সান্ড্রা বুলক ৷ তার আশেপাশে আসার মত তেমন কোন অভিনেত্রীকে পাওয়া যায়নি গত বছর ৷ আর এই বছর রয়েছেন অন্তত দশজন অভিনেত্রী, যাদের অস্কারে মনোনয়ন লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে ৷ আগের কয়েকজনের কথা তো আগেই বলেছি, এর বাইরেও রয়েছেন ব্রিটিশ অভিনেত্রী স্যালি হকিন্স, নাতালিয়া পোর্টম্যান, মিশেল উইলিয়ামস, অ্যানি হ্যাথেওয়ে, গিনেথ প্যাল্ট্রো, লেসলি ম্যানভিলে ও নাওমি ওয়াটস৷ তাই সেরা পাঁচে কারা থাকছেন সেটার চেয়ে এবার কারা বাদ পড়ছেন সে আলোচনাই বেশি শোনা যাচ্ছে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×