somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি ও কী এর ব্যবহার

৩০ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা অনেকেই কি ও কী-এর সঠিক ব্যবহার জানি না। প্রথমেই দেখা নিই এ সম্পর্কিত প্রমিত বানানরীতিটা কী।

প্রমিত নিয়ম ২.০১-এ বলা হয়েছে :

"সর্বনাম পদরূপে এবং বিশেষণ ও ক্রিয়া-বিশেষণ পদরূপে 'কী' শব্দটি ঈ-কার দিয়ে লেখা হবে। যেমন : কী করছ? কী পড়ো? কী খেলে? কী আর বলব? কী জানি? কী যে করি! তোমার কী। এটা কী বই? কী করে যাব? কী বুদ্ধি নিয়ে এসেছিলে। কী আনন্দ! কী দুরাশা!
অন্য ক্ষেত্রে অব্যয় পদরূপে ই-কার দিয়ে কি শব্দটি লেখা হবে। যেমন : তুমিও কি যাবে? সে কি এসেছিল? কি বাংলা কি ইংরেজি উভয় ভাষায় তিনি পারদর্শী।"

বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধানে (পরিমার্জিত সংস্করণ ডিসেম্বর ২০০০, পৃষ্ঠা ২৬১) দেয়া আছে এ রকম :

"কি, কী [কি] সর্বনাম, বিশেষণক্রিয়া বিশেষণ রূপে স্বতন্ত্র পদ হিসেবে ব্যবহৃত হলে ঈ-কার, যেমন- 'কী রূপ' (কিন্তু 'কিরূপে')। সর্বনাম কোন বস্তু; কোন বিষয়ে (তুমি কী খাবে?) অব্যয় ১। সংশয়সূচক; প্রশ্নবোধক শব্দ (তুমি কি যাবে?)। ২। অথবা; কিংবা (কি শীত কি গ্রীষ্ম)। বিশেষণ, ক্রিয়া বিশেষণ ১ কোন্ রকমের (কী জিনিস?)। ২। কেমন (কী করে এ কথা বললে?)। ৩। কতো (কী আনন্দ!)"

'কিভাবে' বানানটি অনেকেই 'কীভাবে' লিখে থাকেন। কিন্তু ব্যবহারিক অভিধানে এই শব্দটা নেই, তবে বানান অভিধানে 'কিভাবে' হিসেবেই শব্দটা দেয়া আছে বলে আমার মনে হয় 'কীভাবে' বানানটি ভুল।

কিনা- একসঙ্গে লেখা। টাকা দেবে কিনা জানি না।
নাকি- একসঙ্গে লেখা। পাগল নাকি?
কিরে- একসঙ্গে লেখা। কিরে, ভাত খাবি নে?
কিসে (কী থেকে, কী জন্য)- একসঙ্গে লেখা। কিসে কী হলো।

এবার তাহলে আমার সন্দেহ দূর করুন; কোন্ টা সঠিক?

যাব কি যাব না, ভেবে পাই না।

নাকি,

যাব কী যাব না, ভেবে পাই না।



আরও দেখুন :

বাংলা একাডেমী প্রমিত বাংলা বানানের নিয়ম ২৭ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:২৮

বাংলা একাডেমী প্রমিত বাংলা বানানের নিয়ম সম্পূর্ণ (রিপোস্ট) ২৮ শে মার্চ, ২০০৯ রাত ১২:৫৫

বাংলা একাডেমী প্রমিত বাংলা বানানের নিয়ম ১১ ই জুন, ২০০৯ রাত ১২:০০
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৪৩
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আলেম হতে হিকমাতের সাথে অভিন্ন ফিকাহের এলেম লাগে বিধায় চরমোনাই ও জমিয়ত নেতারা আলেম নয়

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৮:০৫



সূরাঃ ৬২ জুমুআ, ২ নং আয়াতের অনুবাদ।
২। তিনিই উম্মীদের মধ্যে একজন রাসুল পাঠিয়েছেন তাদের মধ্য হতে, যে তাদের নিকট আবৃত করে তাঁর আয়াত সমূহ; তাদেরকে পবিত্র করে এবং... ...বাকিটুকু পড়ুন

ইসলামপন্থী মানে কি?

লিখেছেন মুনতাসির, ১৭ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৯:০৯

সংবাদের শিরোনামে প্রায়ই দেখি— ইসলামপন্থী দল, ইসলামপন্থী রাজনীতি, ইসলামপন্থীদের কর্মসূচি। শব্দটা পড়লেই একটা প্রশ্ন জাগে: এরা কারা? ইসলামপন্থী মানে আসলে কী? এনারাই কি ইসলাম মানেন? তাহলে বাকিরা কি ইসলামবিরোধী?

আরও একটা... ...বাকিটুকু পড়ুন

ইসলামী আন্দোলনের প্রস্থান: বিভ্রান্তির অবসান, স্পষ্টতার শুরু

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৯

ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ দলীয় জোট ছেড়ে দেওয়ায় এক দিক দিয়ে বিষয়টি নিঃসন্দেহে ইতিবাচক। এর মাধ্যমে বাংলাদেশের মুসলমান সমাজ একটি বড় ধরনের বিভ্রান্তি থেকে মুক্ত হলো। রাজনীতির স্বার্থে মুসলমানদের ঈমান... ...বাকিটুকু পড়ুন

তায়াম্মুম: ইসলামী শরীয়তের সহজীকরণ নীতি ও বাস্তব প্রয়োগ

লিখেছেন নতুন নকিব, ১৭ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:০৫

তায়াম্মুম: ইসলামী শরীয়তের সহজীকরণ নীতি ও বাস্তব প্রয়োগ

ছবি সংগৃহীত।

ভূমিকা

ইসলাম একটি বাস্তবমুখী, মানবকল্যাণমুখী এবং সহজীকরণভিত্তিক জীবনব্যবস্থা। এর ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বান্দার ওপর কখনোই তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব... ...বাকিটুকু পড়ুন

?

লিখেছেন স্প্যানকড, ১৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:১৭



ছবি নেট



কবে যে ছুঁয়েছি বিষের পেয়ালা
ঠিক মনে নেই
তবে বিষ ছড়িয়ে গেছে সারা গায়
এ বেশ সকলে টের পায়।

কবে যে কাকে খেয়েছি শেষ চুমু
কবে যে কাকে বলেছিলাম ভালোবেসে
আয়,
একটু... ...বাকিটুকু পড়ুন

×