প্রায় অভিন্ন সুর ও কথায় জসীম উদদীন ও শেখ ভানুর দুটি গান
১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জসীম উদদীনের গান
নিশিতে যাইও ফুলবনে
- রে ভোমরা।
নিশিতে যাইও ফুলবনে।
জ্বালায়ে চান্দের বাতি
আমি জেগে রব সারা-রাতি গো;
কব কথা শিশিরের সনে
- রে ভোমরা।
নিশিতে যাইও ফুলবনে।
যদিবা ঘুমায়ে পড়ি-
স্বপনের পথ ধরি গো,
যেও তুমি নীরব চরণে
- রে ভোমরা।
(আমার ডাল যেন ভাঙে না,
আমার ফুল যেন ভাঙে না,
ফুলের ঘুম যেন ভাঙে না)।
যেও তুমি নীরব চরণে
- রে ভোমরা।
নিশিতে যাইও ফুলবনে।
গানটা ডাউনলোড করতে পারেন এখানে ক্লিক করে
শেখ ভানুর গান
নয় দরজা করিয়া বন্ধ লইয়ো ফুলেরও গন্ধ
অন্তরে জপিও বন্ধুর নামরে ভ্রমরা
নিশীথে যাইয়ো ফুলবনে
জ্বালাইয়া দিলেরও বাতি
ফুল ফুটিবে নানা জাতি গো
কতো রঙ্গে ধরবে ফুলের কলি রে ভ্রমরা
নিশীথে যাইয়ো ফুলবনে
ডালপালা তার বৃক্ষ নাই
এমনও ফুল ফুটাইছে সাঁই
ভাবুক ছাড়া বুঝবে না পণ্ডিতে
ও ভ্রমরা নিশীথে যাইয়ো ফুলবনে
অধীন শেখ ভানু বলে
ঢেউ খেলাইয়ো আপন দিলেতে
পদ্ম যেমন ভাসে গঙ্গার জলে রে ভ্রমরা
নিশীতে যাইয়ো ফুলবনে
নিশীথে যাইয়ো ফুলবনে ও ভ্রমরা
নিশীথে যাইয়ো ফুলবনে
নিশীথে যাইয়ো ফুলবনে রে ভ্রমরা
নিশীথে যাইয়ো ফুলবনে
গানটা ডাউনলোড করতে পারেন এখানে ক্লিক করে
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক আজীব জীব এই সাংবাদিক আলীরা! আর কিছু না থাকুক, উটকো কিছু ভাব বা আত্মবিভ্রম ঠিকই আছে তাদের। নিজেদের বুদ্ধির অভাব থাকিলেও অন্যদেরই তারা 'বুদ্ধি নাই' মনে করেন। কখনো...
...বাকিটুকু পড়ুন
পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ দশ ফ্যাসিবাদের তালিকা করলে শেখ হাসিনার নাম ওপরের দিকেই থাকবে। এই শাসনামলে বিএনপি-জামায়াতের হাজার হাজার নিরীহ নেতাকর্মীকে যে আয়নাঘরে বন্দি করা হয়েছিল, তার একেকটা ঘটনা শুনলে...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৫ মায়িদা, ৬৭ নং আয়াতের অনুবাদ-
৬৭। হে রাসূল! তোমার রবের নিকট থেকে তোমার প্রতি যা নাযিল হয়েছে তা’ প্রচার কর। যদি না কর তবে তো তুমি তাঁর রেসালাত...
...বাকিটুকু পড়ুন" ভুলে যেও "
একটু একটু করে চলে যাচ্ছি গভীর অতলে,
ধীরে সুস্থে হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছি
অনন্তকালের ঘরে।
যেখানে থাকতে হবে একাকি
নি:স্বীম আঁধারে।
ভালো থেক ফুল,পাখি, লতাপাতা,
ভালো থেক... ...বাকিটুকু পড়ুন
অনেক হয়েছে । আর না ।
সেই পরশু রাত থেকে । এক-দুই-পাঁচ-দশবার নয় । তিরাশিবার ! হ্যাঁ, তিরাশিবার ঈশিতার নাম্বারে ডায়াল করেও কোনো রেসপন্স পায় নি অলক ।
ওপাশ থেকে একটা নারীকণ্ঠ... ...বাকিটুকু পড়ুন