আমি যুদ্ধ দেখেনি যুদ্ধের গল্প শুনেছি
আমি যুদ্ধ দেখেনি
যুদ্ধের গল্প শুনেছি
যুদ্ধে সন্তানহারা মায়ের
মায়াময় মুখের বেদনা
যেন হাজার বছরের জমে থাকা
অশ্রু জলের স্রোতহীন জলধারা ।।
মেহেদীর রং শুকানোর আগেই
শত বোনের স্বামী
গিয়ে ছিল যুদ্ধে
ফিরে এসেছিল অনেকেই
বীরের বেশে
মুক্ত বাংলার জমিনে
কেউ শায়িত হয়েছিল
রক্তস্নাত বাংলার জমিন জুড়ে
শহীদের বেশে।।
আমি দেখেছি শহীদের প্রাণপ্রিয়ার
চোখের অশ্রুজল
অনুভব করেছি তাদের
হৃদয়ের দাবানল।।
আমি যুদ্ধ দেখেনি
যুদ্ধের গল্প শুনেছি
দেখেছি আমি বীরঙ্গনা
শুনেছি লাঞ্ছিত হওয়ার গল্প
তারাঁ বাংলার ইতিহাসের
সব কালের মুক্তি কন্যা।।
ছিল রাজাকার দালাল
নানা নামে খ্যাত
আল বদর আল শামস
হিংস্র জানোয়ার সম
ধ্বংসলীলা হত্যা লুন্ঠন
সে সব পশুরাই ছিল
প্রধান হোতা
বলতে লাগল
সেই আগুন ঝরা দিন গুলির কথা
৭১ ' এর বীরসেনা।।
আমি যুদ্ধ দেখেনি
যুদ্ধের গল্প শুনেছি
মুক্তিযুদ্ধের কথা
ছিল অশুভ শক্তির ছায়া।।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধরা
যখন শুনি আশ্রয়হারা
দুবেলা অন্ন জোটে না
আমি লজ্জিত
হে মোর বঙ্গ জননী
দিতে পারেনি বীরসেনার সম্মান ।।
স্বাধীনতার ৩৫ বছর পেরিয়ে
মুক্তিযুদ্ধের সেইসব দালাল
এই বাংলার পবিএ বক্ষে
যা শহীদের রক্তেস্নাত
বিচার চাই
হয়ত একদিন বিচার হবে
শান্তি হবে এই বাংলা
সবার মুখে দেখব
স্বাধীন আনন্দের বন্যা
আমি যুদ্ধ দেখেনি
যুদ্ধের গল্প শুনেছি ।।
তানভীর আহমেদ
২০০৮ সালে লেখা ,
তারিখটি আমার মনে নেই।
স্বাধীনতার পরবর্তী প্রজন্মের মুক্তিযুদ্ধ ভাবনা,আমার ভাবনার সাথে কি সমান্তরাল?
ছবিঃ ইন্টারনেট
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।