বাংলাদেশে এখন রিয়াল গণতন্ত্র চলছে। ক্ষমতাসীনরা ঢাকায় সমাবেশ করলেও বিরোধীরা পারবেনা। যা গণতন্ত্রের রিয়াল সঙ্গাও বটে।
বিরোধীরা যখন সমাবেশ করার জন্য প্রস্তুতি নেবে তখন সমাবেশে নিষেধাজ্ঞা। আর সরকার যখন চাইবে তখন নিষেধাজ্ঞা প্রত্যাহার। তারপরও তারা বলছে, তারা নাকি গণতন্ত্র চর্চা করছে। তাদের দল নাকি গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করে আজ ঐতিহ্যবাহী হয়েছে।
কোথায় সেই গণতন্ত্রের নমুনা। বিরোধীদের আটকে রেখে কিভাবে গণতন্ত্র চর্চা করা যায় তা এর আগে কেউ জানতো না। আমাদের হাসিনা বুবু তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।
বিরোধীদের আটকে রেখেও গণতন্ত্র চর্চা করা যায়। এটাই তো গণতন্ত্রের আসল অর্থ।
গণতন্ত্র তো আমাদের এটাই শিক্ষা দেয় যে, বিরোধীরা কোন কথা বলতে পারবে না শুধু সরকার বলবে। এটাই মেইড ইন বাংলাদেশের ঐতিহ্যবাহী গণতন্ত্র।
ছি! ছি! ছি! গণতন্ত্র।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


