আমার প্রিয় স্বাধীনতা/
২৬ শে মার্চ, ২০১৫ সকাল ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্বাধীনতা! তুমি আমার
মায়ের মুখের হাসি,
তোমায় আমি তাই দেখনা
কত্ত ভালবাসি।
স্বাধীনতা! তুমি আমার
নীল সাগরের ঢেউ,
আমার তুমি কত আপন
জানলো না তো কেউ।
স্বাধীনতা! তুমি আমার
মনের যত কথা,
দুঃখীর সেবায় আছো তুমি
হারিয়ে সব ব্যাথা।
স্বাধীনতা! তুমি আমার
বর্ণমালার খেলা,
আমার তুমি জীবন জুড়ে
জ্ঞান আলোকের মেলা।
স্বাধীনতা! তুমি আছো
সব পাখিদের গানে,
তোমায় আমি খুঁজে ফিরি
আমার আপন প্রাণে।
স্বাধীনতা! তুমি রবে
দেশের আকাশ জুঁড়ে,
সব মানুষের হৃদয় মাঝে
ঘুরবে উড়ে উড়ে।
তানিয়া খান
১৫/০৩/২০১৫ইং
সেদিন অফিসে আমার এক প্রিয় দিদি... কলিগ .. কানাইপুর থেকে ,অনেক কাজের পাশাপাশি আমার কাছে আসছেন একটা ছড়ার জন্য। তার মেয়ে বায়না করেছে , স্বাধীনতা দিবসে তার ছড়া চাই, কিন্তু ওর মা ছড়া লিখতে জানেননা। অগত্যা তিনি আমার কাছে এসেছেন। বললেন বাচ্চাদের উপযোগী করে একটি ছড়া লিখতে, লিখেদিলাম। মেয়েটির নাম অদিতি সাহা। সে দ্বিতীয় শ্রেণিতে পড়ছে। দিদি কত যে খুশি আর বিমুগ্ধ হলেন, ধন্যবাদ জানালেন, আমার ভারী ভাল লাগল। আমি হাজার কাজের মাঝে ১০ মিনিটে এই ছড়াটি লিখেছিলাম, আজকে আমার বাংলাদেশের সব শিশুদেরকে উপহার দিলাম। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন....
...বাকিটুকু পড়ুন১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন