somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংসদে প্রধানমন্ত্রীর ভাষনের জবাব।

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয় প্রধানমন্ত্রী হা আপনার কথা আপনাকেই ফিরিয়ে দিচ্ছি। শেয়ারবাজার কেলেঙ্কারী নিয়ে আপনি একটি লাইনের অবতারনা করেছেন যা বড়ই দুর্বল ও পাশ কেটে বেড়িয়ে যাবার একটা প্রচেষ্টাই মনে হয়েছে মাত্র। আম্বারা ক্ষমতায় এলেই এই বাজারটা কেন যেন অস্থির হয়ে উঠে আপনি তার কোন সদউত্তর দেননি বা দিতে পারেননি। ধরে নিলাম আপনার কথাই ঠিক ফালু আর বাদল এই সব কারিশমার জন্য দায়ী। এটাকি শুধু বলার জন্যই আমরা আপনাকে প্রধানমন্ত্রী বানিয়েছি। আমার কিন্তু তা মনে হয় না। আরো অনেক কিছুই আপনার করনীয় ছিল কিন্তু আপনি সেই দিকে না গিয়ে নিজেকে আড়াল করতে অন্যকে দেখিয়ে দিলেন। ফালু বা বাদলের বিরুদ্ধে ব্যাবস্থাটা কে নেবে আপনি না বেগম খালেদা জিয়া। যদি প্রথা বিরুদ্ধ পথে না যাই তাহলে কিন্তু এই কাজটি আপনারই করার কথা ছিল আপনি কেন করলেন না, তা ঠিক বোধগম্য হলো না। ফালু এবং বাদল রাষ্ট্রের চাইতে শক্তিশালী সেটা বোঝা গেল। কিন্তু সেটা কি ভাবে একটু বুঝিয়ে বলবেন কি? আপনাকে একটা গল্প শোনাই শুনুন। এই গল্পের নায়ক শেয়ার বাজারের একজন ব্যাবসায়ী। তিনি তার জীবনের সমস্ত টাকা শেয়ার বাজারে খটিয়েও যখন থই পাচ্ছিলেন না তখন লোভের কাছে পরাজিত হয়ে যার তার কাছ থেকে টাকা ধার করে শেয়ার কিনে যখন সর্ব শান্ত হলেন তখন সবাই তাকে টাকার জন্য চেপে ধরলে তিনি নিরুপায় হয়ে সবাইকে টাকা দেবার নাম করে মালি বাগ রেলক্রসিং এ ডাকলেন। সবাই এলো।সবার সাথে টাকা কিভাবে ফেরত দেবেন তার একটি নীল নকশা তাদেরকে দেখালেন। ঠিক তখনি হুইসেল বাজিয়ে একটি ট্রেন সেই পথ ধরে আসছিল। তিনি অর্থাৎ গল্পের নায়ক কেউ কিছু বুঝে উঠার আগেই এক ঝাপে জীবন দিয়ে সব পাওনাদারের কাছ থেকে নিস্কৃতি নিলেন। আপনি কি ভাবছেন এই লোকটির দীর্ঘশ্বাস আপনাকে ছোবে না। ছোবে । বড় করুন ভাবে ছোবে, যা আপনি কোন অবস্থাতেই ভাবতে পারছেন না।

জামাত বিএনপি শাসন কাল সর্ম্পকে যা বলেছেন তা সবাই কমবেশী জানে। এটা না বললেই বরঞ্চ ভালো হতো কি দরকার নষ্ট মানুষ গুলির কথা গুলি কষ্ট করে বলার।

ছাত্রলীগের ৬০০শত নেতা কর্মিকে ধরেও ওদের তাবে আনতে ব্যার্থ হলেন। এ লজ্জা আপনারই। চলন্ত বিশ্বজিতের সিনেমাটিক মৃত্যুটা আপনার শাসনকালকে এমন ভাবে কুলুশিত করেছে যে, অপরাধীদের বিচার করে সাজা দিলেও মাপ পাবেন বলে মনে হয় না। লোক এখন বেগম জিয়া ও তার চল্লিশ চোরকেই আপনার চাইতে যোগ্য ভাবতে শুরু করেছে। প্রমান স্থানিয় সরকার র্নিবাচন গুলিতে আপনাদের শোচনীয় পরাজয়।

কেউ নির্বাচনে কারচুপির কথা বলেনি। নির্বাচন সুষ্ঠ হয়েছে। তবুও বিএনপি আপনার অধীনে নির্বাচনে যদি না যায় তখন আপনি কি করবেন। বিএনপি ভাবছে এই গুলি বলে আপনি তাদেরকে নির্বাচন থেকে দুরে সরিয়ে বাখার চেষ্টা করছেন। আপনি যেই র্নিবাচন কমিশন সাজিয়েছেন সেটা ঠিক থাকলেই তো হলো। আপনার ভয় কি? তত্ববধায়ক সরকারের বাধা টপকেই তো আপনিও ক্ষমতাশীন হয়েছিলেন।

তেতুল বাবাকে কে আজকের এই আসনটি দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। আপনি । আপনি । আপনি। ধর্মরাষ্ট্র ও ধর্মরাজনীতি চালু রেখে গোকুলে আপনিই তাকে তৈরী করেছিলেন। আপনি ওদের অধিকার দেবেন কিন্তু ওরা যা বিশ্বাস করে তা আপনি শুনতে চাইবেন না তা তো হয় না। আজ যদি তাদের এই অধিকারটি আপনি আপনার স্থুল রাজনৈতিক লাভের আশায় একটি অশুস্থ্য নীতিকে বলবৎ না রাখতেন। তাহলে হয়তো তেতুল বাবারই জন্মই হতো না। যদি ওদের এই অধীকার গুলি না থাকতো তাহলে কি হতো যুদ্ধাপরাধীর ইস্যুতে বিএনপিকে একাই সামলাতে হতো। এই বিরাট ধংশ জজ্ঞের মুখোমুখি আপনাকে হতে হতো না। রাজীব ও দীপ আপনার অপরিনাম দর্শিতার জন্যই অকালে জীবন দিল।

জাতীয় ও আন্তর্জাতিক চাপের মধ্যে যুদ্ধাপরাধের বিচার হচ্ছে। হা এটা সত্য কথা। চাপের নির্দশন গুলিও আমরা বেশ টের পাচ্ছি। রাজাকার সর্দার গোলাম আযম ৯০ বছরের জীবন বীমা আপনাকে দিয়েই করিয়ে নিলেন। আপনি তা করলেন ও মুখে কুলুপ এটে বললেন এ রায়ে জনগনের আশার প্রতিফলন ঘটেছে। সৌদি আরব থেকে বাঙ্গালীদের প্রত্যাবর্তন রুখতেই এই রায় নিয়েই আপনাকে খুশি থাকতে হলো।

তবে আপনার এই ধার্মিক সেজে থাকার বায়নাক্কাটা সাধারন মানুষ খুব ভালো চোখে দেখে না। বঙ্গবন্ধুর কন্যার এই ভরং মানায় না। ধর্মের জন্য নয় দেশের জন্য কাজ করুন। দেশ আপনার পরিবার। সুন্দরবনের লাগোয়া রামপালের বিদ্যুৎ প্রকল্পটি বাতিল করে দিন এতে যদি সত্যসত্যই সুন্দরবনের ক্ষতি হয় তখন আপনি কি আপনাকে ক্ষমা করতে পারবেন। আমার তো মনে হয় আপনি তা পারবেন না।

অতএব কারো ঘারে দোষ না চাপিয়ে। পথে আসুন। নিজের করা ভুলগুলি নিজে নিজেই সংশোধন করুন। নচেৎ ওরা আসছে কাউকে আস্ত রাখবে না।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×