ষরযন্ত্রের গাড়ীটা আবার চলতে শুরু করেছে। কে বা কারা যেন বিরোধী দলীয় নেত্রীর ক্ষতি করতে চান। তিনি একজন পরহেজগার মহিলা। যার বয়স ষাটের উপরে। গুটি করতে করতেই যার সমস্ত জীবনটা কেটে গেছে। তার বিরুদ্ধেই গুটি করার অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রনালয় তিন জনের বিরুদ্ধে অভিযোগ এনেছে। বাংলাদেশের রাজীব আহমেদ ও দুজন এফবিআই কর্মকর্তা। ঘুষ লেনদেন এর কারনে তাদের গ্রেফতার করা হয়।
বিএনপি এই বিষয়টা সর্ম্পকে কিছুই জানে না। বিএনপির কোন কর্মকর্তা স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকেও না। তাই স্বভাবতই সন্দেহের তীরটা জয়ের দিকেই । রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে জয়কে সন্দেহ করাটাও কোন দিক দিয়েই অযৌক্তিক নয়। কে এই রাজীব আহামেদ? কিইবা তার পরিচয় তা অবশ্য বিস্তারিত জানা যায়নি। তবে আওয়ামী ঘারানার ডাকসাইটে কোন পান্ডার আন্ডাবাচ্চা যে হবে তা প্রায় একপ্রকার নিশ্চিত করেই বলা যায়। বিএনপির বুদ্ধিজীবি মহল এই ষরযন্ত্রে আওয়ামী লীগের হাত যে রয়েছে তা তারা নিশ্চিত। তারা এখানে তিন কারনও আবিস্কার করেছেন। ১.ষরযন্ত্রকারীরা বেগম জিয়ার জনপ্রিয়তায় ভয় পেয়ে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেয়া ২. তার নামে ও বেনামে র্দুনীতির গল্প বানিয়ে দেশী মিডিয়া ব্যাবহার করে, তার ফুলের মতো চরিত্রে কালিমা লেপন করা। ৩. বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে হেয় করা বা ছোট করা। বাংলাদেশের বাস্তবতায় বিএনপির ক্ষতি মানেই আওয়ামী লীগের লাভ। এই লাভক্ষতির খেলায় জয় এর কপালে নেমে এসেছে গরদিস।
পন্ডিত মাহামুদুর রহমান জেলে থাকার কারনে বেনিওয়ালা লুঙ্গি মজহার তার কর্ম তৎপরতাও প্রর্দশন করতে পারছেন না। বিএনপির এখন একমাত্র ভরসা সমশের মবিল চৌধুরী বেগম জিয়ার নামে তিনিই টাইমসের প্রতিবেদনটি রচনা করেছিলেন বলে দুষ্টলোকেরা ধারনা করেন। এদিকে আবার দুষ্টলোকেরা এও বলাবলি করছেন যে. জয় এর রাজনীতিতে আশাটা অনেকেই ভাল চোখে দেখছে না। যে করেই হোক তাকে অপদস্ত করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে বেড় করে দিতে হবে। এফবিআই এর সাথে বাংলাদেশের কেউ মিলে বেগম জিয়ার ক্ষতি করতে চাচ্ছেন শুধু এই খবর টুকুর একটি দালিলিক প্রমান তাদের দরকার ছিল, বাকিটা তারা দেশে বসেই সারবেন। এখন তারা কি কি করবেন সেটাই দেখার বিষয়। বাংলাদেশ আওয়ামী লীগ কখনো ষরযন্ত্রের রাজনীতি করেনি বা বিশ্বাস করে না। যা বিএনপির জন্মদোষ বলে সবাই ওয়াকিবহাল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


