হিসেব মেলাও তুমি সময়ের ঘড়ি
ধর্মিও উন্মাদনায় উত্তাল দেশ,
অমিত শাহের ফোনে খালেদাও বেশ।
তালা নিয়ে পুলিশের চলে লুকোচুরি।
শংকট কেটে যাবে হাসিনার আশা
জনগনই বলে দেবে মুক্তির ভাষা।
খালেদা খোয়ারে থাক, মবিনটা জেলে
বিদ্যুত, গ্যাস বিল, কি এমন হলে।
সরকারী বেতনে সবটা পোষাবে,
কাজ না করেও বাহ মওজে ঘুমাবে।
আঙ্গুল চুষবে শুধু আম জনগন
তারাই লিখবে বুঝি তোমার পতন ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




