somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সফটওয়্যার ছাড়াই বুটেবল করে নিন পেনড্রাইভ

২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কিছু দিন আগে আমার এক বড় ভাই এর ল্যাপটপের ডিভিডি রুম নষ্ট হয়ে যাওয়ায় বেচারা উইন্ডোজ দিতে পারছিল না। তার কাছে পেনড্রাইভ বুটেবল করার সফটওয়্যার ও ছিল না। আমাকে বলায় আমি তার পেন ড্রাইভ টাকে বুটেবল পেনড্রাইভ ( উইন্ডোজের সিডি ছাড়াই বুট করা যায়। ) বানিয়ে দিলাম। তখনি ভাবলাম টেকনিক টা সবার সাথে শেয়ার করে ফেলি। অনেকে হয়ত জানেন, আবার অনেকে জানেন না। নেটে কোথাও এই ব্যাপারে পোস্ট থাকাটাই স্বাভাবিক, আগেই বলে নিচ্ছি। কারন এগুলো অনেক পুরাতন টেকনিক। তবু ও অনেকের জানার জন্য নিজের মত করে টিউটোরিয়াল টা দিলাম। যারা নোটপ্যাড ব্যবহার করেন, তাদের বেশি কাজে লাগবে আশা করি।

শুরুর আগে একটা বিষয় বলে নেই, প্রত্যেকটা আলাদা আলাদা শব্দের মাঝে এবং শেষে নাম্বার থাকলে তার পূর্বে স্পেস হবে।

চলুন শুরু করি প্রথম থেকে,



উপরের ছবির মত আপনার পিসির বাম দিকের কোনায় লাল চিহ্নিত আইকন ( আপনারা সবাই জানেন, তবু ও বেশি সহজ করার চেষ্টা করলাম ) ক্লিক করলে ছবির মত বেশ কিছু অপশন পাবেন।



এবার নিচের দিকে সার্চ বক্সে সবুজ হাইলাইট করা অংশের মত cmd লিখলে লাল অংশে দেখান cmd অপশন পাবেন। আপনার মাউস পয়েন্টার লাল অংশের cmd লেখার ওপর নিয়ে গিয়ে রাইট ক্লিক করলে ছবির মত আরও কিছু অপশন আসবে। সেখানে বেগুনি তীর দিয়ে দেখান Run as administrator অপশনে ক্লিক করুন। নতুন একটা বক্স আসবে। yes ক্লিক করুন।



yes ক্লিক করার পর ওপরের ছবির মত একটা বক্স আসবে।



এবার বক্স টিতে diskpart লিখে ইন্টার চাপ দিন।



এবার ওপরের ছবির মত সামান্য পরিবর্তন পাবেন।



ওপরের মত list disk লিখে ইন্টার চাপলে দুই বা তার বেশি ডিস্কের ডিটেইল আসতে পারে। যেমন disk 0, disk 1, disk 2 ইত্যাদি। এখান থেকে আপনাকে আপনার পেনড্রাইভের মেমোরি অনুজায়ি ডিস্ক টি বুঝে নিতে হবে।
আমার পেনড্রাইভ ৮ জিবি। ছবিতে দেখা যাচ্ছে, disk 1 এর সাইজ 7650 MB । তার মানে এটাই আমার পেন ড্রাইভ মেমোরি।




এবার select disk 1 লিখে ইন্টার চাপ দিন। সব সময় ডিস্ক ১ হবে তা নয়। নিজের পেন ড্রাইভের মেমোরি বুঝে এর আগের ছবির দেখান মত খুঁজে নেবেন।
ডিস্ক সিলেক্টেড দেখালে clean লিখে ইন্টার চাপ দিন। (লাল তীর)





ওপরের মত create partition primary লিখে ইন্টার চাপুন। ( সাদা তীর)
সাকসিডেড দেখালে select partition 1 লিখে ইন্টার চাপুন। ( লাল তীর)



এবার active লিখে ইন্টার চাপুন। ( সাদা তীর)

একটিভ হয়ে গেলে format fs=ntfs quick লিখে ইন্টার চাপুন। ( লাল তীর ) কিছুক্ষন অপেক্ষা করুন।



ওপরের ছবির মত 100 percent completed দেখাবে কিছুক্ষণ পর।



এবার assign লিখে ইন্টার চাপুন, সবুজ তীরে দেখান মত একটা বক্স আসবে। সেটা ক্রস চিহ্ন তে গিয়ে কেটে দিন ।

এবার exit লিখে ইন্টার চাপ দিন।


এবার সামনে যাওয়ার আগে বোঝার সুবিধার জন্য



ওপরের ছবিটাতে লাল বৃত্ত দেয়া অংশ দুটি দেখুন। আমার ডিভিডি ড্রাইভ j: আর পেন ড্রাইভ l:


এবার আগের অংশে ফিরে যাওয়া যাক।



আগের ছবিতে আমরা দেখেছি আমার ডিভিডি ড্রাইভ j: ।
তাই ওপরের ছবির মত আমি প্রথমে j: cd boot লিখে ইন্টার চাপলাম। এরপর তার নিচেই শুধু cd boot লিখে ইন্টার চাপলাম। এরপর আমরা
bootsect.exe/nt60 i: লিখে ইন্টার চাপব। i: আমার পেন ড্রাইভ। কঠিন কাজ শেষ।
এখানে একটা ব্যাপার মনে রাখতে হবে আমার ডিভিডি ড্রাইভ j: আর পেন ড্রাইভ i: । আপনি নিজের টা দেখে নেবেন। আলাদা হউয়াই স্বাভাবিক।

এখন এই বক্সটার ক্রস অপশনে ক্লিক করে বক্স টা বন্ধ করুন।

এরপর স্বাভাবিক ভাবে আপনার ডিভিডি ড্রাইভ ওপেন করে যা আছে সব কপি করে নিন। তারপর পেনড্রাইভে গিয়ে সব পেস্ট করুন। একটু সময় লাগবে। কপি হয়ে গেলে কাজ শেষ।
রেডি হয়ে গেল আপনার বুটেবল পেনড্রাইভ।
এবার আপনি উইন্ডোজ সিডি ছাড়াই আপনার কম্পিউটার বুট করতে পারবেন।


বেশ ঝামেলার মনে হতে পারে । তবে সফটওয়্যার না থাকলে বেশ কাজে দেবে। আর দুই তিন বার প্র্যাকটিস করলে সহজ মনে হবে। শিখে রাখলে ক্ষতি কি?
আপনার বন্ধুদের চেয়ে একটু বেশি বিশেষজ্ঞ ভাব নেয়ার সুযোগ আসলে ও আসতে পারে। ;) :)

কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভাল থাকবেন।
২০টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬



প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন

ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭


বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

×