তুমি নারী, সৃষ্টির সেরা জীব
মেরি, রাঁধা, হাওয়া অথবা ইব ।
তুমি নারী,
তুমি রুপ, হেলেন, যুদ্ধ, ধ্বংস লাশ
তুমি উচ্চআখাঙ্কী লোভ কামনা
জন্মদাতার বোঝা আর বিবাহিত পুরুষের
গলার ফাস।
তুমি নারী,
তুমি মূল্যবান সোনা দানা হীরা গহনা
কেন ভুলে যাও?
তুমিতো নাচের কোন পুতুল না
তুমি নিষিদ্ধ-সতী অভাগী ললনা?
তুমি নারী,
তুমি মরনাস্ত্র কামানের গোলা আর মাইন
তুমি প্রতারনা, কেলেঙ্কারী আর অপমান ।
তুমি নারী,
তুমি ঘুঘু ধরার ফাঁদ
তোমার জন্য আবাল -বৃদ্ধ সকলেই উম্মাদ ।
তুমি নারী,
তুমি সুকেশী সুনয়না হৃদয়হীনা
হতাশা নোশা আর বাংলা মদের বোতল
তুমি গনিমতের মাল
হাল ভাঙ্গা পুরুষের পাল ।
তুমি নারী,
তুমি হতাশের বুকে যাগাও এক চিমটে আশা
চাইলেই পার দিতে মায়ের ভালবাসা;
তুমি একটি দেশ একজন মা, আদরের ছেট বোন,
তোমার বুকেই হবে আমার সর্গের আবাসন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

