কি এমন দরকার ছিল?
কেন তুমি বিছিয়ে দিলে তোমার জমিন?
পতিবেশি লোলুপ পুরুষের বাহুতে;
তুমি পারলে কি করে?
সবকিছু জানার পরেও?
কি ঐশ্বর্যের লোভ দেখিয়েছে তোমাকে
ঐ লম্পট ধনী পুরুষ?
সব কিছু সেচ্ছায় বিলিয়ে দেওয়ার আগে
একবারও কি ভেবেছো?
তোমার বুকে চড়াবে একশত চব্বিশ চাকার
হাজার টনের ট্রাক!
দলিত মথিত করবে তোমার
নরম খাটি সোনার অঙ্গটি!
একবার ও কি ভেবেছো
তোমার সংসারের কথা?
কোথায় দাঁড়াবে এই বচ্চারা
যাদের মার পরক্রিয়া সম্পর্ক্
পতিবেশি পর পুরুষের সাথে ?
তুমি শুধু একবার ভেবে দেখ, আর
ফিরে এসো এইসব অবাদ মেলামেশা ছেড়ে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

