অনেকের অনেক স্বপ্ন ধরনের স্বপ্ন থাকে, ছোটকালের একটা আশা ছিল বড় হয়ে গ্রাজুয়েট হব আর সাথে সাথে গলায় একটা টাই লটকাব। আমার প্রথম স্বপ্নটি যখন সত্যি হতে লাগল তখন থেকেই দ্বিতীয় স্বন্পটি লুকাতে লাগল! তার পেছনে একটা কারন আছে। কারনটি হল আমার সাধের টাই ছাগলের গলায়। একবার আমাদের গ্রামের বাড়িতে গেলাম সেখানে আমার কাকা অনেক গুলি ছাগল পালতেন। ছাগলগূলোর অনেক গুলি বৈশিষ্ট ছিল:
১. ছাগলেরা নিয়মিত দলবেধে হাটত অনেকটা টিম ওয়ার্কের মতন।
২. ছাগলেরা নিয়মিত হাটার সময় একজন আপলাইনকে ফলো করত ।
৩.য়খন চিৎকার করত সবাই সমস্বরে "ইয়াহ্" ধরনের এক বিশেষ আওয়াজ করত
৪. সবচেয়ে বড় বৈশিষ্ট হল বোকা ভেড়াদের কে তারা তাদের দলে ভিরানের জন্য বিবিন্ন লোভ দেখাতো।
৫. যখন কোনো বোকা ভেড়া তাদের দলে ভিরতো সে ছাগলে বিশেষ টাই পরার মাধ্যমে ছাগলে রুপান্তরিত হত।
আর আমি যখন দেখলাম যে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া তো দুরের কথা, মানুষরূপি কোন চতুস্পদ প্রানী তাদের গলায় টাই নামের রশি জুলায় তখন তা আর মানুষের পরার সাধ থাকে না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

