চিল্লাতে আল্লাতে শাহ্ আলী
আত্ম জাগরণ " তৃতীয় খন্ড "
কথা ও সুর :- শাহ্ সূফী বাবা ফরিদ উদ্দিন আহাম্মদ চিশতী (মাঃ আঃ)
চিল্লাতে আল্লাতে শাহ্ আলী
বিসাল হল মিরপুরে
বিসাল হতে বিসীল হল
দরবার বিশিল নগরে ।।
শাহ্ আলী বাগদাদী নামে
বাবা পরিচিত ধরাধামে
মিরপুর,বিশিল সাধন ভূমে
বিসাল হন চিল্লার ঘরে ।।
সুলতানুল আউলিয়া তিনি
খোলে রুহ, খোল বদনি
রওজা বাংলার রাজধানী
চালক বাংলার সরকারে ।।
বিসাল মানে বিলীন হওয়া
জাতের সনে মিশে যাওয়া
শেষ হল চাওয়া পাওয়া
বাবা পৌছিলেন প্রেম বাসরে ।।
যিলহজ্বের প্রথম বৃহস্পতিবার
মূল ওরশ শাহ্ আলী বাবার
শুরু হয় মঙ্গল - বুধবার
ফরিদ, সমাধা শুক্রবার ।।
স্থানঃ দরবার কক্ষ, ঢাকা।
তারিখঃ ১১ ০৩ ২০০২ খৃঃ
আত্ম জাগরণ " তৃতীয় খন্ড "
ক্রমিক নং -পঁয়ত্রিশ , পৃষ্ঠা নং -৫২,
[email protected]
+8801718328842
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



