somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বিব্রতকাল

২৬ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বয়স কম হয় নাই। একখান চাকরীর জন্যি দিনের পর দিন পরীক্ষা দিতিছি। কিন্তু চাকরী একন হইয়্যে গেছে গোল্ডেন হরিণ। বাপজানের কাছে ঝাড়ি খাইলাম,
"খালি তো দেখি পরীক্ষা দেস, ফল তো দেখি না"।
কেমনে বুঝাই বাপজানরে যে চাকরীর বাজারডা কেমুন হইয়্যে গেছে।

বন্ধু বান্ধব সবগুলা চাকরী কইরা বিয়া শাদী কইরা পোলা মাইয়ার বাপ হইয়া যাইতাছে। হেগো সামনে অহন যাইতে গেলেও ১০০বার চিন্তা করতে হয়। হেগোরে এড়ায় চলতে হয়। দেখা হইলেই জিগায় কিরে চাকরী করতাছস? বিয়া করবি কবে?? না হেগো কথায় আমি কষ্ট পাইনা এমুন না....তয় তার থাইক্যাও বেশী ....আমি বিব্রত।।

হেই দুইবছর আগে মনে হয় সোনালী ব্যাংক নামের একখানা জব্বর প্রতিষ্ঠানে চাকরীর জন্যি অ্যাপ্লাই করছিলাম। হেইডার কুনো খবরই নাই। এর পরি অবশেষে একখান প্রিলিমিনারি পরীক্ষা হইল। হেইডাতে পাস করবার পর কইল অহন বলে লিখিত পরীক্ষা হইব। মাগার হেই পরীক্ষা আর হয় না। দুই তিনবার পিছানির পরে পরীক্ষাখান হইল। মাগার অহন হেই লিখিত পরীক্ষার আর রেজাল্ট হয় না। বিশ্বস্ত সূত্রে একখান খবর পাইছি। হেগোর বড় বড় মাথার কিছু ইস্পেশাল ইস্পেশাল ক্যান্ডিডেট আছে। হেরা বুলে লিখিত পরীক্ষায় পাস করে নাই। এই জন্যি বড় বড় মাথার লুকেরা মনে বড় কষ্ট পাইছে। অসন্তুষ্ট হইছে। রেজাল্টও আটকায়া রাখছে।
এই অবস্থা খালি সোনালী ব্যাংকের না। সকল জায়গাতেই এই একই অবস্থা চলতিছে। একখানা চাকরির জন্যি যদি দুই বছর ধইরা খালি পরীক্ষাই নেয় তালি পরে মানুষ কেমনে চাকরী পাইবো। এইগুলান তো আইওয়াশ ছাড়া আর কিছু না। লুক তো আগে থাইক্যাই নিয়োগ হইয়া গেছে। পরীক্ষা তো খালি লুক দেখানো।
এরপর হেইদিন দিলাম বাংলাদেশ বিমান এর একখান পরীক্ষা। বুঝলাম দিনডা আছিল ১লা এপ্রিল। তাই বইল্যা কি এপ্রিল ফুল বানাইতে হইব? এমুন একখান প্রশ্ন করছে কারু বাপের সাধ্যি নাই হেইডার উত্তর করে। পোলাপান তো পরীক্ষা দিয়া অধিক শোকে হাসতে হাসতে পরীক্ষার হল থেইক্যা বাইর হইছে। আমি আর কি...প্রশ্ন দেইখ্যা..আমি বিব্রত।।

যাউকগ্যা এগুলা কইয়া তো লাভ নাই। প্রশ্ন খালি একখান। যদি চাকরী না দিবো তাইলে ৭ বছর ৫ বছরের অভিজ্ঞতা আইব কইথ্যে। বয়স তো আর থাইম্যা নাই।

বয়স যে বাড়তাছে হেইডা বুঝা গেল হেইদিন রিক্সায় উইঠ্যা। বহুৎ সময় ধইরা খাড়াইয়া রইছি রিক্সা পাইনা। বাধ্য হইয়া এক বুইড়া ব্যাডার লগে শেয়ার কইরা উঠছি রিক্সায়। কিন্তু ব্যাডার মুখে "ভাই" ডাক হুইন্যা আমার আর ব্যাডারে আঙ্কেল কইয়্যা ডাকা হইল না। আমার থেইক্যা কম হইলেও ২০/৩০বছরের বড় তো হইবই হেই লুক। আরো বেশীও হইতে পারে। অথচ হেই লুক যখন আমারে ভাই কইয়া ডাকে তখন ...আমি কষ্ট পাই নাই...আমি বিব্রত।।
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×