আশে পাশের মানুষেরা কিছু বুঝে ওঠার আগেই মারা যাচ্ছে। আমার মাঝেও মৃত্যুভীতি শুরু হলো।পৃথিবীর এক প্রান্তে নির্জন এক জায়গায় থাকি।
বাড়িতে যদি হুট করে মরে পড়ে থাকি জানবেও না কেও। আমি মরে গেলাম ভালো কথা, কিন্তু ব্যাংকে মোটামুটি কিছু ডলার আছে এর সদগতি হবে কীভাবে।
এই চিন্তা থেকেই আমার এক বন্ধুর সাথে দেখা করলাম। ওকে ব্যাংকের একটা কার্ড দিলাম আর জানিয়ে দিলাম আমার পাসওয়ার্ড। বুঝিয়ে বললাম, যদি হুট করে পরকালে পাড়ি দেই তবে সে যেন প্রতিমাসে কিছু ডলার ওঠিয়ে আমার দেশের বাড়ির ঠিকানা পৌঁছে দেয়।
আমার মহানুভব বন্ধুটি সপ্তাহে দুয়েকবার ফোনালাপ করে আমার সাথে।একে অন্যের খোঁজ খবর নিই।
গত সপতাহের ঘটনা- বন্ধুকে ফোন করে করে পাচ্ছিলাম না। অগত্যা রওয়ানা হলাম ওর বাড়ির দিকে। ৩৫মিনিট ড্রাইভ করে ওর বাসায় পৌছালাম। বাড়ির সামনে দরজায় দাঁড়িয়ে ফোন করেই চলছি, এলার্ম বেল বাজিয়ে চলছি। কোনো শব্দ নেই । ভিতর থেকে দরজা বন্ধ।
অবশেষে পুলিশেই ফোন করতে হলো।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




