somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাষা

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার জন্মের ভাষা চাটগাইয়া।
ধর্মের ভাষা আরবি।
বইয়ের ভাষা বাংলা।
মায়ের ভাষা সিলটি।
পেট চালানোর ভাষা ইংরেজি।
সুতরাং সব ভাষার প্রতিই আমার ভালোবাসা আছে। সব ভাষাই সবার নিকট মধুর। কোনো ভাষাই হেলার নয়। কিন্তু ভাষা চর্চা না করে শুধু ভাষাদিবসে আবেগ খরচা করলে- যেকোনো ভাষা বিশ বছরের মাঝে- হারিয়ে যাওয়ার ব্যাপক সম্ভাবনা আছে।

ইথিওপিয়া ভাষার জন্য জীবন দিয়েছে কিনা জানা নেই। তবে নিজ ভাষাটাকে শুধু দিবসে না রেখে কাগজে -কলমে রেখেছে। ইথিওপিয়ার শিক্ষামন্ত্রী বলেন-ইংরেজি বলে ফুটানি করা মানে হলো- পরের কাপড় ধার করে পরিধান করে গর্ব করা। ঘানার ৬০% লোক একেবারে পারফেক্ট ইংরেজি বলার পরও আফ্রিকার গরীব দেশ। অন্যদিকে, ইথিওপিয়ার দাপ্তরিক ভাষা, কোর্টের ডিক্রি, ফরমান, আদেশ সব কিছু হলো তাদের নিজস্ব ভাষা এ্যামহারিকে। মাত্র ৫% ইংরেজিতে কথা বলার পরও আফ্রিকার অন্যতম ধনী দেশ হলো ইথিওপিয়া। আমরা মনে করি ইংরেজি না জানলে বুঝি আমার আর কোনো উন্নতি নাই।

কিন্তু তাই বলে কোনো ভাষাকেই অবজ্ঞা করা যেমন ঠিক না। আবার নিজের ভাষাকে একেবারে শ্রেষ্ট ভাষা বলে গরীমা করাও ঠিক না। বরং যার যার আন্চলিক ভাষাও তার তার কাছে মধুর। কেউ আণ্চলিক ভাষায় কথা বললে কিংবা কথার মাঝে আণ্চলিকতার টান চলে আসলে হাসি তামাশা করাও ঠিক না। শুধু ইংরেজি জানলেই এলিট। বাকি সবাই ডিলিট। এই মনোভাবটাই খারাপ। ভালো এ্যকসেন্টে ইংরেজি জানাই মুল কারিশমা হলে বানকিমুন জাতি সংঘের মহাসচিব হতে পারতেননা। সদ্য অস্কার বিজয়ী কোরিয়ান ম্যুভি সেরা ছবি হতোনা। পরিচালক বুক ফুলিয়ে নিজস্ব ভাষায় বক্তৃতা দিতেন না। বাংলা ভাষার পরিচালক অস্কার বিজয়ী সত্যজিত রায়ের জন্য অস্কার পুরষ্কার তাঁর গৃহে পৌঁছে দেয়া হতোনা।

এ্যকসেন্টের চেয়ে একসেপটেন্সের গুরুত্ব বেশি। শুদ্ধভাবে কথা বলার চেয়ে স্বচ্ছ চিন্তার গুরুত্ব আরো বেশি। অন্যের অরিজিনালকে কপি করার চেয়ে নিজেই অরিজিনাল হয়ে ওঠার গুরুত্ব তার চেয়েও বেশী।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:৪৫
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

×