somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চমৎকার এই কথাগুলো এইমাত্র একটা ইংলিশ পেজে পড়লাম।

২৪ শে জুন, ২০২০ রাত ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চমৎকার এই কথাগুলো এইমাত্র একটা ইংলিশ পেজে পড়লাম।

বিখ্যাত নৃতত্ববিদ মার্গারেট মিডকে তাঁর এক ছাত্র প্রশ্ন করেছিলো- ম্যাডাম-মানব সভ্যতার সবচেয়ে আদি নিদর্শন কি?
ক্লাসের ছাত্ররা মনে করেছিলো ম্যাডাম হয়তোবা- আগুন, পাথর, মাছ ধরা, কৃষির সূচনা করা এসব নিয়েই বলবেন। বই- পুস্তকে যেমন লেখা আছে।

কিন্তু মার্গারেট গভীর মনোযোগের সাথে বেশ কিছুক্ষণ চিন্তা করার পর সবাইকে অবাক করে দিয়ে বললেন- ভাঙ্গা ঊর্বস্থি বা থাইবোনের আরোগ্য লাভই হলো সভ্যতার প্রথম সূচনা।

ছাত্ররা জবাব শুনে এখনো আরো হতবাক। ভাঙ্গা ঊর্বস্থির সাথে সভ্যতার সম্পর্ক কি?

ম্যাডাম বললেন- এ্যানিমল কিংডম বা পশুদের রাজত্বে-শিকার করতে গিয়ে বা অন্য কোনো কারণে যার পা ভেঙ্গে গেছে। সেই জানে জীবনের যন্ত্রনা কি? ভাঙ্গা পা নিয়ে সে না পারবে দৌড়ে পশু শিকার করে খাবার সংগ্রহ করতে। না পারবে নদীতে গিয়ে পানি পান করতে । না পারবে নিজেকে পশুদের কাছ থেকে সুরক্ষা করতে। মনে রাখতে হবে -ঐ সময়ে কিন্তু মানুষ-পশু সবাই সবার শিকার। সবাই সবার আহার। কাজেই, ভাঙ্গা ঊর্বস্থির মানুষটির মতো অসহায় তখন আর কেউ নেই।

ঐ সময় যার পা ভেঙ্গেছে। আবার ভাঙ্গার পর যার পা সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করেছে-সেটাই হলো সভ্যতার প্রথম সূচনা। কারণ- ভাঙ্গা পায়ের মানুষটিকে কোনো একজন বহন করে নিশ্চয়ই নিরাপদ জায়গায় নিয়ে গেছে। শিকার আর করতে পারবেনা বলে অবহেলা করে- নিজেদের জন্য বোঝা মনে করে তাকে ফেলে যায়নি। শুধু যে সাথে করে নিয়ে গেছে তাইনা, সে আরোগ্য লাভ না করা পর্যন্ত তার সাথে থেকেছে। তার শুশ্রুষা করেছে এবং তাকে সময় দিয়ে সুস্থ করে তোলেছে।
তাই, কারো জীবনের সবচেয়ে কঠিন মুহুর্তে সাহায্যকারী হয়ে পাশে দাঁড়ানোর মাধ্যমেই শুরু হয়েছে সভ্যতার আদি সূচনা।

সমাজ-রাষ্ট্র , মানুষ যাই বলিনা কেন- যতক্ষণ না পর্যন্ত সে দুঃসময়ে কারো পাশে না দাঁড়ায় ততক্ষণ পর্যন্ত সে হয়তো উন্নত হতে পারে। কিন্তু সভ্য হতে পারেনা। উন্নতি আর সভ্যতা একনা।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০২০ রাত ৮:২৬
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ খোকার অভিমান

লিখেছেন ইসিয়াক, ২০ শে জুন, ২০২৬ ভোর ৬:৪৬


খোকা খাবে মুড়ি মুড়কি, মা দিলো খই
এই নিয়ে অশান্তি, ব্যাপক হই চই।

বাবা যাচ্ছে হাটে, খোকা পিছু ছোটে
বকা খেয়ে ঘরে ফিরে কাঁদছে মাথা খুঁটে। 

কত কাজই... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: বালির নীল গোলকধাঁধা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:১২



কুয়ালালামপুর অপারেশনের ঠিক সাতদিন পর। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের ‘নগুরা রাই’ আন্তর্জাতিক বিমানবন্দরে যখন একটি প্রাইভেট চার্টার্ড বিমান ল্যান্ড করল, তখন বালির আকাশ জুড়ে গোধূলির রক্তিম আলো।

বিমান... ...বাকিটুকু পড়ুন

যদি কামের কাম না হয়, সংখ্যা দেখলে বিগাড় ওঠে

লিখেছেন অপলক , ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:২২



বগুড়া জিয়াউর রহমান মেডিকেল বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট। এতেই রুগিরা সেবা পায়না, অপরিচ্ছন্ন, লোকবল নেই, যন্ত্রাংশ নষ্ট, ওষূধ নেই, ১৫০০ শষ্যাবিশিষ্ট করে লাভ কি? সেবা নিশ্চিত হবে না...

এখন ডাক্তাররা... ...বাকিটুকু পড়ুন

তুমি কার জন্য বাঁচো? কীভাবে এ-আই দিয়ে কভার সং তৈরি করি?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:৩৩

প্রথমত, এ-আই দিয়ে গান তৈরি করা অনেক সহজ। আপনি নিজে কোনো লিরিক না লিখে, কোনো সুর তৈরি না করেও এ-আই-তে প্রম্পট দিয়েই গান তৈরি করে ফেলতে পারেন। তবে সেটা আপনার... ...বাকিটুকু পড়ুন

পলাশবাড়ীর মূর্তি বিতর্ক, ধর্মীয় স্থাপনার আড়ালে কি অন্য কোনো নীলনকশা?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২০ শে জুন, ২০২৬ দুপুর ২:১৪

সাম্প্রতিক ভূরাজনীতি ও জাতীয় নিরাপত্তার সমীকরণে হাইব্রিড ওয়ারফেয়ারবা অপ্রতিসম যুদ্ধকৌশল এক নতুন মাত্রা যোগ করেছে, যার প্রধান লক্ষ্যবস্তু রাষ্ট্রের অভ্যন্তরীণ সামাজিক ফাটল ও অননুমোদিত কাঠামোর মাধ্যমে মানুষের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করে... ...বাকিটুকু পড়ুন

×