somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনারা কি বুঝতে পারছেন-

২০ শে জুলাই, ২০২০ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনারা কি বুঝতে পারছেন?

পৃথিবীর শীর্ষস্থানীয় পত্রিকা গার্ডিয়ান, নিউইয়র্ক টাইমস সহ জাপান, চায়না, ব্রাজিল, ইতালী দেশের পত্রিকায় ফেক করোনা সার্টিফিকেট নিয়ে যে বাংলাদেশের বিপদজনক ব্যবসার খবর এসেছে-তার কি ভয়াবহ পরিনাম হতে যাচ্ছে- কেউ কি কল্পনা করেছেন। এটা শুধু একটা খবরই নয়। এটা একটা বিপদজনক রেড সিগনাল।

যে কোনো রোগের চিকিৎসা শুরুর আগে এখন কোভিড ১৯ টেস্ট করাতে হয়। এটার পজিটিভ-নেগেটিভ রিপোর্টের ওপরেই নির্ভর করা হয়- আপনার পরবর্তী চিকিৎসা কি হবে। চিকিৎসার জন্যও যদি আপনাকে বিদেশ যেতে হয়- তবে করোনা সার্টিফিকেট লাগবে। আর এই সার্টিফিকেট পুরো বিশ্বব্যাপী বাংলাদেশকে একটা আস্থাহীনতার জায়গায় নিয়ে গেছে। অনেক ছাত্র বাইরের দেশে পড়তে আসে। কেউ অভিবাসী হওয়ার প্রক্রিয়ার মাঝামাঝি জায়গায় আছে। কেউ শ্রম ভিসায় বিভিন্ন দেশে যায়। প্রতিটি মানুষের সাথে একেকটি পরিবারের স্বপ্ন জড়িয়ে আছে।

সবার স্বপ্ন আজ হুমকির মুখে। পুলিশ ক্লিয়ারেন্স না হলে যেমন ভিসা প্রসেস হয়না। ঠিক তেমনি করোনা ক্লিয়ারেন্স না হলেও কারো ভিসা হবেনা। এখন এই করোনা ক্লিয়ারেন্সের সার্টিফিকেট তো বিদেশের কোনো এ্যাম্বেসি বিশ্বাস করবেনা। কারো কাছেই গ্রহনযোগ্য হবেনা। সবারতো আর প্লেন ভাড়া করে- হাইপ্রোফাইলে লিংকের মাধ্যমে বিদেশ আসাও সম্ভব না।

আপনাদের হয়তো বিচার হবে। অথবা সামান্য শাস্তি পেয়ে আইনের ফাঁক গলে বের হয়ে আসবেন। নতুন উদ্দীপনায় টকশোর হোস্ট হয়ে জাতিকে আবার নব উদ্যমে পজিটিভ দিকনির্দেশনা দিবেন। কপাল ভালো থাকলে মানবপাচারকারী এমপির মতো এমপিও হয়ে যাবেন। কিন্তু একটা দেশকে কী ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিলেন- একবারও কল্পনা করেছেন? শাহেদ,সাবরিনাকে পৃথিবীর কোন দেশ চিনবেন না। চিনবে বাংলাদেশকে। চিনবে করোনা সার্টিফিকেট জালিয়াতির দেশ হিসাবে। সামান্য অর্থের লোভে একটা দেশকে বিশ্বব্যাপী "রেড কোডেড" লিস্টে আপনারা ফেলে দিলেন।

দ্রুত ট্রাইবুনাল গঠন করে মানুষ নামক এইসব নরপশুদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। যাতে অন্ততঃ বিশ্বপত্রিকায় দ্রুত আরেকটি খবর দেখতে পাই- করোনা সার্টিফিকেট জালিয়াতির সাথে জড়িত সবার- সর্বোচ্চ শাস্তি কার্যকরী করেছে- সে দেশের সরকার।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০২০ রাত ১০:২৫
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

×