somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরো দুটি মায়ের কোল খালি হতে পারতো।

১১ ই আগস্ট, ২০২০ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক) অপরাধীকে ফোকাস করার আগে যদি তার ধর্মটাকে ফোকাস করেন -তাতে অপরাধী ধর্মের আড়ালে চলে যায়। কোনো ধর্মই মানুষকে অপরাধী করেনা। মানুষের কর্মই তার ধর্মকে কলংকিত করে। বিষধর সাপের আবার ধর্ম কি? তার ধর্ম শুধু একটাই- যখন যাকে সামনে পাবে- তখই তাকেই সে ছোবল দিবে।

দুই)সাপের ছোবলে আরো দুটি মায়ের কোল খালি হতে পারতো। শিপ্রা দেবনাথ আর শাহেদুল ইসলাম সিফাত মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে এসেছেন। পুরো জাতি উনাদের পাশে দাঁড়িয়েছে। রাব্বুল আলামীন উনাদের হেফাজত করেছেন। কারা কর্তৃপক্ষও উনাদের সাথে ভালো আচরণ করেছে বলে উনারা প্রেসের সামনে জানিয়েছেন। পুলিশ আর সেনাবাহিনী একই সাথে কাজ করছে- এটাও একটা ভালো দিক। মেজর সিনহার হত্যাকান্ডের সময় উনারা তাঁর সাথেই ছিলেন। কাজেই এই মামলার এ দুজন সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী ।

তিন) এরকম একটা নির্মম হত্যাকাণ্ড যাদের চোখের সামনে ঘটেছে- যারা কারাগারে ছিলেন- তারা আসলেই ট্রমাটাইজড। তাই-সবকিছু বলার জন্য- ধীর-স্থির হওয়ার জন্য উনারা দশদিন সময় নিয়েছেন। একদিক দিয়ে ভালো। কিন্তু, পুরো ঘটনাটি যেহেতু উনাদের চোখের সামনে ঘটেছে-তাই উনাদের কোনো তথ্য, উপাত্ত সংগ্রহের প্রয়োজন হবেনা। উনারা যেহেতু প্রেসের সামনে আসার একবার সুযোগ পেয়েছিলেন-তাই আর মাত্র দুটি মিনিট সময় নিয়ে আসল ঘটনা বলে দিলেই এ মামলার জন্য একটা গুরুত্বপূর্ণ রেকর্ড তৈরি হয়ে যেতো। আমার ফ্রেন্ডলিস্টে অন্ততঃ একডজন ব্যরিস্টার বন্ধু আছেন। হয়তো উনারা এ ব্যাপারটি ভালো বুঝবেন। আমি শুধু মনে করছি-
আর্মি রেন্জার পেট হত্যাকাণ্ডের সময় জখমকৃত সাথী বলেন- আমাকে হাসপাতালে নিয়ে যাবেন পরে - আগে আমার জবানবন্দি রেকর্ড করেন। শিপ্রা-সিফাত দশদিন সময় নিয়েছেন। এই দশদিন সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাগর-রুনি হত্যাকাণ্ডের ২৪ ঘন্টা সময়- ২৪ বছরেও শেষ হবে কিনা কে জানে। জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। ইতোমধ্যে টেকনাফে "সৎ অফিসার ওসি প্রদীপে"র মুক্তির দাবীতে মিছিল দেখে চমকে ওঠেছি। তাই, ভয় হয়- এই দশদিনের ভিতর ট্রয়ের ঘোড়ার কাঠ সংগ্রহ হয়ে যাবে, ঘোড়াও তৈরি হয়ে যাবে। দূর্গের সমস্তু প্রতিরক্ষা ভেদ করে ট্রয়ের ঘোড়া হয়তো কোনো ফাঁক দিয়ে ঢুকেও যাবে ।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০২০ রাত ৯:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×