somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে সহজ জিনিসটি আন্তর্জাতিক মহল বুঝেনা বা বুঝতে চায়না

১৮ ই মে, ২০২১ রাত ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১) ফিলিস্তিনিরা নিজ বসতভিটা ছেড়ে বিশ্বের নানা দেশে গিয়ে রিফুউজি হচ্ছে। আর জায়নিস্টরা নানা দেশের রিফিউজি থেকে প্যালেস্টাইনে এসে ভূমির মালিক হচ্ছে ।
২) ইহুদিরা হিটলারকে যে কারণে এতো বেশি ঘৃণা করে। সেই একই কাজ আজ ওরা করছে প্যালেস্টাইনের বিরুদ্ধে।
৩) যুদ্ধ বিরতির তিনঘন্টা পার না হতেই আল আকসায় জুমার নামাজের পরপরই রেইড দিয়েছে ইসরাইলি পুলিশ।
৪) ইসরাইলের কাছে নতুন করে $৭৩৫ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তিতে আমেরিকা স্বাক্ষর করলো।
৫) এই যুদ্ধটা কি তবে অস্ত্র বিক্রির কোনো বিজ্ঞাপন ছিলো।
৬) উদার মনা যারা ইসরাইলকে শান্তির পায়রা আর হামাকে যুদ্ধবাজ বলে মনে করেন। দয়াকরে উদারমনে এই উদাহরণটি কয়েকবার পড়ুন।
৫% রোহিংগারা বার্মিজ সেনাদের মার খেয়ে রিফিউজি হিসাবে ককসবাজারে আশ্রয় নিলো। মানবিক কারণে ককসবাজার বাসী এদের আশ্রয় দেয়। কিছুদিন পর এই রোহিংগারা ককসবাজারে আরাকান দেশ হিসাবে নিজেদের স্বাধীন রাষ্ট্র চেয়ে বসে। তাদের দাবী এই অন্চলে এক সময় তাদের নিবাস ছিলো। পরে এখান থেকে বিতাড়িত হয়েছে। তারা এখন তাদের হারানো ভূমি চায়, স্বাধীন রাষ্ট্র চায়। গোটা দুনিয়া নানা যুক্তি দিয়ে এটা মেনে নিলেও ককসবাজারবাসীরা কি এটা মেনে নিবে?
৭) একটা দল এটা মেনে নিলোনা। অত্যাধুনিক অস্ত্রের বিরুদ্ধে নিজেদের যা কিছু আছে তা নিয়ে নিজেদের ভূমি রক্ষায় সশস্ত্র আন্দোলন শুরু করলো। এদেরকে আপনি কি বলবেন? জঙ্গি সংগঠন নাকি মুক্তিবাহিনী।
৮) মুক্তমনে ব্লাক লাইভ ম্যাটার বলে আপনি শ্লোগান দিতে পারলে -শুধু মানুষ হিসাবে প্যালেস্টিনিয়ান লাইভস ম্যাটার কেন বলতে পারেন না।
৯) সব ইহুদিরা ইসরাইলি নয়। সব ইহুদিরা জায়নিস্টও নয়।
১০) অনেক ইহুদিরা মসজিদ পাহারা দেয়। অনেক মুসলমানরা সিনাগগ পাহারা দেয়।
১১) আপনি মুক্তমনা হয়ে ইসরাইল রাষ্ট্রের বিরোধী না হলেও অনেক ইহুদী ইহুদি হয়েও ইসরাইল রাষ্ট্র, ভুমি দখল, ফিলিস্তিনিদের উচ্ছেদ বিরোধী।
১২) ফিলিস্তিন থেকে শুধু মুসলমানরা বিতাড়িত হয়নি। জায়নিস্টদের কারণে অনেক ইহুদি, খৃষ্টানরাও ঘরবাড়ি হারিয়েছে।

একজন জ্ঞান বিজ্ঞানে উন্নত বলে মুক্তি পাবে। আরেকজন অশিক্ষিত, মুর্খ বলে খাঁচায় বন্দি হয়ে থাকতে পারেনা। আপনি শিক্ষিত হয়ে গেছেন বলে যে অশিক্ষিত তার ঘর কেড়ে নিতে পারেন না। আরেকজনের মুক্ত ভূমিকে কারাগার বানিয়ে রাখতে পারেন না। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খৃষ্টান হোক, আস্তিক হোক , নাস্তিক হোক, মুসলমান হোক, ধার্মিক হোক, অধার্মিক হোক সব মানুষের সব জায়গায় মুক্তি দরকার। করোনার মূল শিক্ষাটা ছিলো একজায়গায় পেনডেমিক মানে দুনিয়ার সব জায়গায় পেনডেমিক। সুস্থ হতে হলে দুনিয়ার সবাইকে সুস্থ হতে হবে। ঠিক তেমনি মুক্ত হতে হলে দুনিয়ার সব মানুষকে মুক্ত হতে হবে।
"No people is free unless we all are free"
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০২১ রাত ২:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ১:৫৮


দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৩:১২


ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।

হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

×