আজ কাউকে বেশ সুন্দর ভাবে বলতে শুনলাম ,
যদি কোনো প্রভাবশালী ব্যাবসায়ী (দোকানদার)আমার ভাইকে অন্যায় ভাবে মারধর করে তবে আমি কি তার ব্যাবসাপণ্য কিনবো ?
খুব প্রভাবশালী বলে হয়তো আমি তাকে সরাসরি আঘাত করতে পারবোনা বা আঘাত করে তার টিকিটারও ক্ষতি করতে পারবোনা... কিন্তু ক্ষোভ আর ঘৃণা আমাকে তার(ব্যাবসায়ীর) মঙ্গল হয় এমন কাজ থেকে দূরে রাখবে ...
পবিত্র হাদিসে বলা হচ্ছে "তোমাদের মধ্যে যে ব্যক্তি কোন অন্যায় কাজ সংঘটিত হতে দেখে সে যেন তা হাত দ্বারা বাধা দেয়। যদি সে তা হাত দ্বারা বাধা দিতে না পারে তাহলে সে যেন যবান দ্বারা বাধা দেয়। যদি যবানের দ্বারাও বাধা দিতে না পারে তাহলে যেন অন্তরে তা ঘৃনা করে দূরে সরে থাকে। আর এটাই সবচেয়ে দূর্বল ঈমানের পরিচয়। এরপর ঈমানের আর শরিষা পরিমাণও অবশিষ্ট নেই " (মুসলিম শরীফ)
এখন এই যুক্তিতে যেভাবে ইসরায়েলী পণ্য বর্জনের দাবী উঠেছে তাও নৈতিক , ফিলিস্তিনীদের উপর তাদের আচরণ ঘোরতর অন্যায় বলার অপেক্ষা রাখেনা । আবার সীমান্ত ইস্যুতে ভারতীয় পণ্য সংস্কৃতি বর্জনও ততটুকুই যৌক্তিক ।
ভাবুন, এখনকার যুগে ক্রিকেট ফুটবলের চেয়ে বড় পণ্য আর কি হতে পারে , প্রতিটা জাতীয় ক্রিকেটদলের কারণে অর্থনীতি কতোটা সমৃদ্ধ হচ্ছে ? স্পন্সরশীপ আর বিজ্ঞাপনের যুগে ক্রিকেট কি সেরা পণ্য নয়?
মাত্র ৪০ বছর আগে আপনার আমার ৩০লক্ষ ভাইবোন কি মরেনি পাকিস্তানীদের হাতে ? অথবা ফেলানীর সাথে কি পুরো বাংলাদেশ ঝুলে থাকেনি কাঁটাতারে ?
ভাইয়ের গায়ে আঘাত আসায় আপনি দোকান বর্জন করেছেন , ফিলিস্তিনীর প্রতি সহানুভূতিশীল হয়ে কোকাকোলা বর্জন করেছেন কিন্তু অবলীলায় সমর্থন করছেন নিজের ভাইয়ের খুনী পাকিস্তান ভারতকে ?
যে ধর্মীয় সহানুভূতি আপনাকে ইসরায়েলকে ঘৃণা শিখায় সে ধর্ম কিন্তু পাকিস্তানকে বুকে টানতে বলেনা ।
আপনার যুক্তি হতে পারে সব পাকিস্তানী/ভারতীয় কি খুনী ? ক্রিকেটাররা কি অস্ত্র হাতে খুন করেছিলো ?
তাহলে আমারো পাল্টা প্রশ্ন কি হতে পারেনা... সব ইসরায়েলী কি খুনি? কিংবা কোকাকোলার মালিক কি অস্ত্র হাতে খুন করেছে ?
উত্তর পাবো কি ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




