চোরাবালি দেখে আসলাম দল বেঁধে
আর পাঁচ দশটা বাংলা ছায়াছবির চেয়ে পুরোপুরি আলাদা এবং দেখার মতো ছবি ...
দু চারটা অসঙ্গতি ছাড়া ফিল্মটা ৯৫%ই ওকে ... খালি ভিজায়া দে কইয়া একটু অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রচেষ্টা করে আর কি
পুরো ছবিতে অভিনয় দিয়ে অন্য সবাইকে ছাড়িয়ে গেছেন শহিদুজ্জামান সেলিম ... ডায়লগ, হাসি,এক্সপ্রেশান সব গুলোই অসাধারণ ...
আর অল্পসময় পর্দায় থাকলেও মাত করেছেন এটিএম শামসুজ্জামান ... আমার মতে তাঁর মুখের " আমার চিকন কোলবালিশে চলেনা" সংলাপটাই ছবির বেস্ট সংলাপ
সিকোয়েন্স পরিবর্তন সুন্দর ছিলো --- প্রাপ্তির উপর প্রাপ্তি হলো আইয়ুব বাচ্চুর গলায় কেয়ারফুলি কেয়ারলেস আর মিলন মাহমুদের মা গান ।
একটা সিনে জয়া আন্টি ভাত খাইলো নাকি ইন্দ্রনীলের হাতটাই খাইলো তা নিয়ে ব্যাপুক কনফিউশিত
অনুপমের সঙ্গীত আর হিরোর ছেলেবেলার অভিনয় করেছে যে শিশুশিল্পী দুজনেই ভালো করেছে।
ছবির পরতে পরতে সারপ্রাইজ রেখেছেন রেদওয়ান রনি ... পরের সিন কি হবে তা আঁচ করার সুযোগ রেখেছেন খুব অল্প ।
প্রভাব বিস্তার নাকরলেও খরগোশে হাত বোলাতে বোলাতে শেষ বেলায় উইকেট নিয়েছে জাদু ... সকল দর্শকের দুস্টু বিনুদন আর কোণার দর্শকের জন্য আশীর্বাদ ছিলেন মডেল পিয়া
হৃদয় খানের গান , একশান , এন্ডিং গতানুগতিক
আর আমার অপ্রাপ্তি হইলো চিপস কিনার পর হকার ৪ টাকা ফেরত দেয়নায়
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




