![]()
স্পোর্টস ডেস্ক॥ অবসরের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের সর্বাধিক গোলদাতা ও বিশ্বকাপজয়ী স্ট্রাইকার থিয়েরি অঁরি।
সর্বশেষ নিউইয়র্ক রেড বুলের হয়ে খেলেন তিনি। চলতি মাসেই ক্লাবটি ছেড়ে আসলেও তার পুনরায় ফেরা নিয়ে গুঞ্জন ছিল। কিন্তু সব গুঞ্জন থামিয়ে ২০ বছরের সফল ক্যারিয়ারের ইতি টানলেন এই ইংলিশ লিগ কিংবদন্তি।
ক্যারিয়ারজুড়ে তার রয়েছে অসাধারণ সব অর্জন। ফ্রান্সের হয়ে সর্বাধিক গোলের রেকর্ড তারই দখলে। ৫১ গোল করে পেছনে ফেলেছেন জিনেদিন জিদান ও মিশেল প্লাতিনির মত কিংবদন্তিকে। ইংলিশ প্রিমিয়ার লিগ তিনি সর্বকালের চতুর্থ সর্বোচ্চ ১৭৫ গোল করেন।
বর্ণাঢ্য ক্যারিয়ার রাঙিয়েছেন নানা শিরোপায়। জিতেছেন ১৯৯৮-এর বিশ্বকাপ। আর্সেনালের হয়ে ১৯৯৯-২০০৭ সময়কালে জিতেছেন দু'টি প্রিমিয়ার লিগ ট্রফি ও তিনটি এফএ কাপ। ২০০৯ সালে বার্সেলোনার হয়ে ক্যারিয়ারে যোগ করেছেন চ্যাম্পিয়নস লিগ শিরোপাও। এর আগে ১৯৯৭ সালে মোনাকোকে এনে দিয়েছিলেন ফ্রান্সের লিগ ওয়ানের শিরোপা।
আর্সেনাল, বার্সেলোনা, মোনাকো, রেড বুল ছাড়াও খেলেছেন জুভেন্টাসের হয়ে। ৩৭ বছর বয়সী এই কিংবদন্তি তাই বিদায়বেলায় ধন্যবাদ জানালেন সবাইকে।
অঁরি বলেন, 'এটি একটি অসাধারণ সফর ছিল। মোনাকো, আর্সেনাল, জুভেন্টাস, বার্সেলোনা, নিউ ইয়র্ক রেড বুল এবং অবশ্যই ফ্রান্স জাতীয় দলের সকল খেলোয়াড় ও ভক্তদের ধন্যবাদ জানান অসাধারণ সময়ের জন্য।'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




