গ্যালারি কায়ায় সমকালীন শিল্পকর্মের প্রদর্শনী
০৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লাইফস্টাইল ডেস্ক: উত্তরার গ্যালারি কায়ায় চলছে সমকালীন চিত্রকর্মের প্রদর্শনী 'কনটেম্পরারি ভাইবস'। ১০ জন তরুণ শিল্পীর ৫৩টি চিত্রকর্ম নিয়ে আয়োজন করা হয়েছে এ প্রদর্শনীর। প্রদর্শনীটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় শুক্রবার সন্ধ্যায়। উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ও শিল্পী আবুল বারক আলভী। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ বিনায়ক সেন ও গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী। একদল তরুণ শিল্পীর জলরঙ ও গ্রাফিক্স প্রিন্টস নিয়ে মূলত ‘কনটেম্পরারি ভাইবস’ এর আয়োজন করা হয়েছে।
প্রদশর্নীতে অংশ নিচ্ছেন আলপ্তগীন তুষার, আনিসু্জ্জামান, নগরবাসী বর্মণ, আজমীর হোসাইন, শেখ এম. রোকোনুজ্জামান, আশরাফুল হাসান, কামালুদ্দিন, সোহাগ পারভেজ, রুহুল আমিন তারেক এবং শাহানুর মামুন। প্রদর্শনীতে জলরং ছাড়াও আছে লিথোগ্রাফি, এচিং, উডকাট প্রিন্ট মাধ্যমের কাজ। প্রদশর্নীটি চলবে ১৭ মার্চ পর্যন্ত এবং গ্যালারি সবার জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু...
...বাকিটুকু পড়ুন
Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ
সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০২ রা নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫
নটর ডেম কলেজে আমাদের সময় একটা প্রকল্প ছিল। নাম ‘অ্যাস ডেভেলপমেন্ট প্রজেক্ট’, সংক্ষেপে এডিপি। বাংলায় বললে ‘গাধা উন্নয়ন প্রকল্প’। নাম শুনে মনে হতে পারে, কোনো প্রাণিসম্পদ উন্নয়ন কর্মসূচি। বাস্তবে এটি... ...বাকিটুকু পড়ুন

১. ক্ষুধাপৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি...
...বাকিটুকু পড়ুন