somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্রষ্টার সৃষ্টি, সৃষ্টির স্রষ্টা ও আজকের পৃথিবী-২

০৬ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাঁরা আমার পূর্বের লেখা পড়েছেন তাঁদের জানাই ধন্যবাদ।
ছলনা করা মানুষের অন্যতম দোষ। কিন্তু আমরা মানুষরা আল্লাহর সাথেই ছলনা করি। প্রকৃতপক্ষে আমরা নিজেদের সাথেই ছলনা করছি।
৭টি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং সে অনুযায়ী কাজ করাই হচ্ছে ঈমান। বিষয় ৭টি হচ্ছে- (১) আল্লাহর প্রতি বিশ্বাস (২) নবী-রাসূলগণের প্রতি বিশ্বাস (৩) আল্লাহ প্রদত্ত কিতাব সমূহে বিশ্বাস (৪) ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, (৫) কেয়ামত দিবসের প্রতি বিশ্বাস (৬) তগদীরের ভালমন্দের প্রতি বিশ্বাস (৭) বিচার দিবসের প্রতি বিশ্বাস।
(১) আল্লাহর প্রতি বিশ্বাস ঃ আল্লাহ্ এক এবং অদ্বিতীয়। তাঁর কোন শরীক নেই। তিনি ছাড়া সকল দৃশ্য ও অদৃশ্য জিনিসই সৃষ্টি এবং তিনি সকলের স্রষ্টা।
প্রশ্নঃ আমরা কতজন একথা কয়টি মনে প্রাণে বিশ্বাস করি?
(২) নবী-রাসূলগণের প্রতি বিশ্বাস ঃ দুনিয়ায় যত নবী-রাসূল এসেছেন তাঁরা প্রত্যেকেই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে বলেছেন। ভাল কাজের আদেশ ও মন্দ কাজে নিষেধ করেছেন। কিন্তু আমরা তাঁদের কথা কতটুকু বিশ্বাস করি এবং সে অনুযায়ী কাজ করি? তাঁদেরকে যদি বিশ্বাসই স্থাপন করতাম তবে তাঁদের কথাগুলো কেন বিশ্বাস করি না?
(৩) আল্লাহ প্রদত্ত কিতাব সমূহে বিশ্বাসঃ আল্লাহর কিতাবসমূহে বিশ্বাস আমরা ১% লোকও করি কিনা তা সম্পর্কে আমার সন্দেহ আছে। কারণ আলেম ওলামাগণ ও ইসলাম ধর্ম পালনকারী ভাইয়েরা যদিও পবিত্র আল্ কোরআন পড়ি কিন্তু আল্ কোরআন ছাড়া আল্লাহ্ প্রেরিত অন্য কিতাবসমূহ যেমন- তাওরাত, যবুর, ইঞ্জিল ছাড়াও ১০০টি ছহিফা বা ছোট গ্রন্থ আছে যা আমরা পড়িই না। আর সাধারণ মানুষ যদি কিতাবসমূহে বিশ্বাস করতাম তবে প্লে শ্রেণি থেকে মাস্টার্স পর্যন্ত কত হাজার বই ও উপন্যাস, কবিতা, পেপার, ম্যাগাজিন পড়ি। কিন্তু মাস্টার্স পাস লোকজনের মধ্যে কতজন পবিত্র কোরআন জীবনে অন্ততঃ একবার পড়েছি? অন্যদের প্রতিও একই প্রশ্ন রইল?
(৪) ফেরেশতাগণের প্রতি বিশ্বাসঃ ফেরেশতাগণ আহার নিদ্রা ছাড়াই সর্বসময় এক আল্লাহর ইবাদাত করছে। আমাদের দুই কাঁধে ভাল-মন্দ লেখার কাজে নিয়োজিত দুই ফেরেশতা সম্পর্কে কি আমাদের পূর্ণ বিশ্বাস আছে? থাকলে কি আমরা খারাপ কাজ করতে পারতাম?
(৫) কেয়ামত দিবসের প্রতি বিশ্বাসঃ কেয়ামত দিবসে আমাদেরকে আল্লাহর সামনে দাড় করানো হবে। তখন পূন্যবান মানুষ আনন্দে থাকবে এবং পাপী ব্যক্তিগণ অপরাধী হয়ে কান্নায় অস্থির হবে তাঁদেরকে আবার পৃথিবীতে প্রেরণ করতে যেন পূণ্য কাজ করে আল্লাহর কাছে আসতে পারে। যদি আমরা এ কথাগুলো বিশ্বাস করতাম তবে তো দুনিয়ায় থাকা অবস্থায়ই পূণ্য অর্জনের চেষ্টায় রত থাকতাম। থাকি কি?
(৬) তগদীরের ভাল-মন্দের প্রতি বিশ্বাসঃ আমাদের তগদীর বা কপালে কি আছে তা আল্লাহই নির্ধারন করেন শুধু অল্প কিছু ক্ষেত্রে আমাদের স্বাধীনতা আছে। যদি এ বিশ্বাস আমাদের থাকতো তবে মন্দ কিছু ঘটলে আমরা দুঃখে আহাজারি করতাম না। সবকিছুতেই আল্লাহর সন্তুষ্টি খুঁজতাম। কিন্তু আমরা সকল কাজের জন্য নিজেদেরকে কৃতিত্ব দেই, আল্লাহর শুকরিয়া আদায় করি কি?
(৭) বিচার দিবসের প্রতি বিশ্বাসঃ শেষ বিচারের দিন আল্লাহ আমাদের ভাল-মন্দ কাজের হিসাব নিবেন। ভাল কাজের জন্য জান্নাত বা চিরস্থায়ী শান্তির স্থান এবং মন্দ কাজের জন্য চিরস্থায়ী কষ্টের স্থান বা দোজখ। যদি আমাদের পূর্ণ বিশ্বাস থাকতো তবে কি আমরা মন্দ কোন কাজ করতাম দোজখ নিশ্চিত জেনেও?
[চলবে......]
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

×