somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুধুই উপদেশ নয়, মানতেও হবে

১৩ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এলাকার এক মসজিদ নির্মাণার্থে অর্থ সংগ্রহ করার উদ্দেশ্যে একজন বিজ্ঞ বক্তাকে আনা হল। বিভিন্ন এলাকার লোকজন সেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তার বক্তব্য শুনতে এল। আমিও কিছু বন্ধু-বান্ধবের সাথে গেলাম। তাঁর বক্তব্য শুনতে লাগলাম। তিনি দোযখের আযাবের বর্ণনা দিয়ে লোকজনকে কাঁদালেন। অবশেষে নির্মাণাধীন মসজিদে দানের জন্য মুসল্লিদের উৎসাহ দিতে লাগলেন। তিনি এমন কথাও বললেন যে, যিনি এই মসজিদে দান করবে তিনি নিশ্চিতভাবে বেহেশতে প্রবেশ করবে। তিনি আরো বললেন, ‍"যদি আপনি বেহেশতে প্রবেশ না করেন তবে তার দায়-দায়িত্ব আমার। আমাকে ধরবেন। আল্লাহকে আমার কথা বলবেন।
কিন্তু আমরা জানি হযরত হাসান বসরী (রহঃ), হযরত জাফর সাদেক (রঃ) প্রমুখ আউলিয়াগণ অ্যাতো বড় পূণ্যবান হয়েও তিনি নিজে বেহেশতে স্থান পাবেন কি-না তা ভেবে সারাক্ষণ ইবাদাত করতেন ও ক্রন্দন করতেন।
তাহলে আমাদের দেশে তথাকথিত আন্তর্জাতিক বক্তা কিভাবে অন্যকে বেহেশত পাইয়ে দেন টাকার বিনিময়ে?
পরে অবশ্য জেনেছিলাম সেই বক্তা ৩০ হাজার টাকার চুক্তিতে বক্তব্য দিতে এসেছিলেন। এদেরকে ভাড়া করে আনতে হয় ইসলামিক বক্তব্য দিতে। আর তারা টাকা তুলতে মিথ্যা ও ছলনার আ্শ্রয় নেন অনায়াসে। মনে হয় সাধারন মানুষজন আল্লাহর আযাবকে ভয় করলেও এরা করে না।
ভাড়া করা গানের শিল্পী বা নৃত্য শিল্পীও টাকার বিনিময়ে মানুষকে গান শোনাতে বা নাচ দেখাতে যান এবং তা-ই করেন যা করার কথা। কিন্তু এরা মানুষের বিশ্বাসের সাথে বেঈমানী করেন।
সে-ই যুক্তিবাদী বক্তা হযরত ওমর (রাঃ) ও উট চালকের পালাক্রমে সমান সুবিধাও কষ্ট ভোগ করে পথ চলার ঘটনাও বর্ণনা করেন আর সরলপ্রাণ মুসল্লীদের মন গলাতে থাকেন। কিন্তু আমার মন গলে না। গলে না এজন্য যে, দর্শক শ্রোতাদের মাথার উপর ঠান্ডা বাতাস দেয়ার জন্য বৈদু্তিক ফ্যান না থাকলেও ঐ বক্তার মাথার উপরে, সামনে পিছনে ছিল বিশাল আকারের ফ্যানের সমাহার। তারপরও ঐ বক্তার দুই দিকে দুইজন সেবক বিরাট আকৃতির ঝালর লাগানো হাত পাখা (রাজকীয় স্টাইলের) দিয়ে বক্তাকে বাতাস করছে অবিরত। যদি ঐ সুন্দর ঝালর লাগানো হাতপাখা বাতাস প্রদানের চেয়ে বক্তার রাজকীয় ভাবই বেশি প্রকাশ করছিল। অন্যান্য মুসল্লীদের চেয়ে সম্ভবত আমার মনই বেশি বিগলিত হতো যদি দেখতাম হযরত ওমর (রাঃ) ও উট চালকের ঘটনাটি বলার পর বক্তা তাকে হাতপাখা দিয়ে বাতাস করতে থাকা ব্যক্তিতে তার নিজের আসনে বসিয়ে নিজে তাকে বাতাস করতেন আর বলতেন, "ভাই এবার তুমি একটু থামো। আমার আসনে (সিংহাসনে) বসো এবং আমাকে তোমার পাখা দাও, আমিও তোমাকে একটু বাতাস করি।"
কিন্তু না আমাদের দেশের ধর্ম ব্যবসায়ীদের চাতুরীর শেষ নেই। চাতুরী করে তারা জিরো থেকে হিরো হয়ে যান শুধুমাত্র আমাদের ধর্ম ও ধর্মীয় কার্যাবলী সম্পর্কে অজ্ঞতার কারনে।
এমন আমাদের দেশের অনেক নামকরা "পীর" আছেন যাঁদের সামনে শিষ্যরা ঝুঁকে পড়ে, আর তারা ঝুকে পড়েন নোংরা রাজনীতিবিদ বা ধনী ব্যক্তির সামনে।
সম্মানিত ভাই-বোনগণ, কারো অন্তরে কষ্ট দেয়া আমার উদ্দেশ্য নয়। শুধু একটি কথা মনে রাখবেন- "এক ও অদ্বিতীয় স্রষ্টা ব্যতীত অন্য কোন সৃষ্টির মুখাপেক্ষী যদি কোন অলি, আউলিয়া, পীর, ফকির, দরবেশ বিপদকালেও হয়ে থাকেন তবে তাঁর নাম অলির দপ্তর থেকে কাটা হয়ে যায়।"
আল্লাহ্ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।
নাছিরুল ইসলাম, ০১৬৭০-১৪০৩৪২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×