প্রতিদিন শুধু তোমার নেশায়
মোমের মতো গলতে থাকি।
সীমাহীন তোমার আকর্ষণে
নিজের ভেতর পুড়তে থাকি।
রাতদিন তোমার চেষ্টায়; আমি
তোমার ভালবাসার যোগ্য হয়ে উঠি।
নিজেই নিজের বৈশিষ্ট্য মুছে; আমি
একটি স্বচ্ছ আয়না হয়ে উঠি।
তুমি আমার চোখে তাকিয়ে
ভালবাসার স্বচ্ছ আয়নায়; নিজেই
নিজের প্রতিমূর্তি খুঁজে পাও।
তুমি বলো, “ভালবাসি”
আমি বুঝিনা, স্বচ্ছ আয়নায় তাকিয়ে...
আমাকে, নাকি নিজেকেই ভালবাস তুমি?
-----------------
৩০ জুলাই ২০১৫
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



