এক লোক তার মেয়েকে নিয়ে লঞ্চে করে কোথাও যাচ্ছিলেন। লঞ্চেতো অনেক লোক বিভিন্ন কিছু ফেরি করে বেড়ায়। এক লোক ডিম বিক্রি করছিল। সে এভাবে বলে বলে যাচ্ছিল, এই ডিম আছে ডিম। মেয়েটা এটা শুনে ডিম খাওয়ার জন্য বাবার কাছে আবদার করল এভাবে........
মেয়ে - আব্বা ডিম খামু।
বাবা - ক্যা, ডিম খাও নায় কোনোদিন?
মেয়ে - না।
কিন্তু বাবা তাকে ডিম কিনে দিতে চাইল না। মেয়ে এতে কান্না শুরু করলে বাবা বাধ্য হয়ে ডিম ওয়ালে ডেকে বলল....
এই ভাই ওরে একটা ডিম দ্যান দেহি।
ডিমওয়ালা মেয়েটির হাতে একটা ডিম দেওয়ার পর অবাক হয়ে মেয়েটা বলল, "আব্বা এ্যা দেহি আন্ডা!"
শুনে আশেপাশের সব লোকজন হেসে উঠল।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০০৯ বিকাল ৩:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



