শুক্রবার সকালে ঘুম থেকে জাগার পর বিছানার শুয়েই রিমোট দিয়ে টিভিটা ছাড়লাম। রাতে আল জাজিরা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। তাই টিভি অন হওয়ার পর আল জাজিরা চ্যানেলটাই চোখের সামনে ভেসে উঠল। সেখানে টেলপে দেখাচ্ছে মাইকেল জ্যাকসন মারা গেছেন। অবাক হলাম। যেমন অবাক হয়েছিলাম প্রিন্সেস ডায়ানার মৃত্যুতে। এরপর স্কাই নিউজ, বিবিসি, সিএনএন এ গেলাম, দেখলাম সব চ্যানেলেই তার মৃত্যুর খবর দেখাচ্ছে। মনটা খুবই খারাপ হয়ে গেল। গতকাল সারাদিনই মন খারাপ ছিল। এখনো মন খারাপ।
গত এক বছরে মনে হয় তার গান শোনা হয়নি। কাল শুনলাম। রাতে। একে একে বিলি জিন, বিট ইট, দে ডোন্ট কেয়ার এ্যবাউট আস, হিল দি ওয়ার্ল্ড, ডেঞ্জারাস, থ্রিলার, ব্লাক এন্ড হোয়াইট ইত্যাদি গানগুলো শুনলাম। শুধু শুনলাম না, দেখলামও। এরকম পারফর্মার আর দেখিনি। কোনোদিন দেখব কিনা সন্দেহ।
তার 'থ্রিলার' এ্যালবামটি সর্বকালের সর্বোচ্চ বিক্রিত এ্যালবাম। নি:সন্দেহে সে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গায়ক। বাংলাদেশেও মনে হয় অধিকাংশ মানুষ তার নাম শুনেছে। তবে বেচে থাকলেও তিনি তার 'থ্রিলার' এ্যালবারের সাফল্যকে ছাড়িয়ে যেতে পারতেন বলে মনে হয় না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



