somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন উদ্ভাবকের অকালে ঝরে পড়ার গল্প বলছি – গুঞ্জন তাকে হত্যা করা হয়েছে !!

২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হাফেজ মো. নুরুজ্জামান হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের কৃষক সৈয়দ আলী ও রোকেয়া বেগমের ছেলে। তিন ভাই ও তিন বোনের মধ্যে নুরুজ্জামান সবার ছোট। তিনি চট্টগ্রামের শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের অটো মোবাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
বাংলাদেশে প্রথমবারের মতো বাতাসচালিত দ্রুতগতির সাইকেল উদ্ভাবন করেছেন তিনি । তেল বা পেট্রোল ছাড়াই শুধু সিলিন্ডারে একবার বাতাস ভরে সাইকেলটি ৪০ কিলোমিটার যাবে যার ঘণ্টায় গতিবেগ ৮০ কিলোমিটার। নামে বাতাসচালিত সাইকেল হলেও এটি দেখতে অবিকল মোটরসাইকেলের মতো। শুধু বাতাসের সাহায্যে চলা পরিবেশবান্ধব এ যানের অন্যান্য ক্রিয়াকলাপও মোটরসাইকেলের মতো।

চলতি বছরের ৫ মার্চ হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় আনুষ্ঠানিকভাবে বাতাস চালিত মোটরসাইকেলে চড়েন এর উদ্ভাবক হাফেজ নুরুজ্জামান। তার উদ্ভাবিত সাইকেল চালাতে লাগবে না তেল-পেট্টোল। শুধুমাত্র বাতাসের ওপর ভর করেই চলবে পরিবেশ বান্ধব এ সাইকেলটি।

অভাবনীয় এই আবিস্কারের পর হাফেজ নুরুজ্জামান সেদিন বলেছিলেন, ৮৩৩টি এসআই পরিমাণ বাতাসে এ সাইকেলটি এক কিলোমিটার রাস্তা চলতে সক্ষম। এটি চালনায় কোনো তেল-গ্যাসের প্রয়োজন নেই। তবে এতে অল্প পরিমাণে মবিলের ব্যবহার রয়েছে। এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং এটি আরও উন্নতভাবে তৈরি ও সর্বত্র বাজারজাত করতে সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন।

সেদিনই এ ব্যাপারে হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, উদ্ভাবক নুরুজ্জামান সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও উন্নত প্রযুক্তির মোটরসাইকেল তৈরি করতে পারবেন।

কিন্তু সেই পৃষ্ঠপোষকতা আর পাওয়া হয়নি নুরুজ্জামানের। তার আবিস্কারের প্রতি কোন মুল্যায়ন করা হয়নি। আমরা এমন একটি দেশে বাস করি যেখানে মেধার কোন মুল্যায়ন নেই নুরুজ্জামানের অকালে সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার মাধ্যমে প্রমান হলো।

উল্লেখ্য, বাংলাদেশের প্রথম বাতাসচালিত মোটরসাইকেলের উদ্ভাবক হবিগঞ্জের হাফেজ নুরুজ্জামান (৩০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।রোববার (২৩ নভেম্বর) দুপুর ২টায় ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সোহাগপুরে প্রাইভেটকার-ট্রাকের সংঘর্ষে নুরুজ্জামানসহ ৪ যাত্রী নিহত হন।

প্রশ্ন উঠেছে ঘাতক ট্রাক চালককে এখনও গ্রেফতার করা হয়নি কেন?
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×