কিছুক্ষণ আগে সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নের্তৃ বেগম খালেদা জিয়াকে নিয়ে জনৈক আওয়ামী লীগ নেতার একটি আপত্তিকর মন্তব্য পোস্ট করা হয়েছিল। তা ব্যান করার জন্য এডমিনকে ধন্যবাদ। লেখক ব্লগারের উদ্দেশে বলছি, ভাই দয়া করে ব্লগে সুস্থ্য ও রুচিশীল মানসিকতার পরিচয় দিন। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়েও বিএনপি নেতারা অনেক মুখরোচক কথাবার্তা বলেন। তাই বলে তাদের কথায় নাচা ব্যক্তিত্ববান মানুষের সাজে না। খালেদা, হাসিনা, এরশাদ- যাদের কথাই বলেন না কেন, মনে রাখতে হবে তারা সবাই আমাদের জাতীয় নেতা। সবাইকে শ্রদ্ধা করে পরে আমরা বিশেষ একজন নেতাকে আমাদের সমর্থন বা ভালোবাসা জানাতে পারি। এটাই সভ্য দেশের প্র্যাক্টিস। নেতাদের ব্যক্তিগত আক্রমন ময়দানেই থাকতে দিন। তারা বাসায় ফিরে গিয়ে ঠিকই সৌজন্য বিনিময় করবেন আর আমাদের মত পাবলিকরা এসব কথা ধরে প্রাণও পর্যন্ত হারাবেন! বিশ্বের এক আজিব দেশে বাস করছি আমরা। কম্পিউটার আপনারও আছে, অন্যদেরও আছে। আপনার কীবোর্ডের সাথে সাথে অন্যদেরও কীবোর্ড সচল থাকে। সুতরাং ফালতু বিষয় নিয়ে ব্লগের পরিবেশ নষ্ট না করে আগামী মাসের ৪,৫ ও ৬ তারিখ বঙ্গবন্ধু নভোথিয়েটারে ডিজিটাল পাবলিক ইনোভেশন ফেয়ার হবে, এর জন্য কিছুটা সময় বের করার ধান্দা করেন। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে জনগণকে কিভাবে আইসিটি সেবা দিয়ে যাচ্ছে, তা দেখতে ও জানতে পারবেন। কিছু শিখেন এবং আশেপাশের মানুষদের কিছু শিখান এবং জানান। মনে তো হয় দুই লাইন বাংলা লিখে মহা পন্ডিত হয়ে গেছেন! নোংরা জিনিস না ঘেটে পজিটিভ কিছু করার চিন্তা ভাবনা করেন।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।