somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৬ মার্চ, ২০১০।। সেমিনার হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার

০৬ ই মার্চ, ২০১০ রাত ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ বিকেল ৩ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১০’ এর শেষ সেমিনার।

সেমিনারের আলোচ্য বিষয় ছিল ‘বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তির উন্নয়ন’। সভাপতিত্ব করেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম। মূল প্রবন্ধ উত্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটের অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার। প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর ই-পার্লামেন্ট রিসার্চ (সিইপিআর)-এর সভাপতি ও সংসদ সদস্য ড. আকরাম এইচ চৌধুরী, বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তথ্য প্রযুক্তিবিদ সজিব আহমেদ ওয়াজেদ এবং তথ্য মন্ত্রণালয়ের সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী।

আলোচনার শুরুতেই সেমিনারের সভাপতি ড. তৌফিক-ই-ইলাহী সৃজনশীলতাকে সামনে রেখে বিশ্ব সভায় বাংলাদেশে ভূমিকা তুলে ধরার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। তিনি বলেন, এ দেশের তরুণ প্রজন্মই একদিন আগামীর বিশ্ব রচনা করবে। এ সেমিনার ডিজিটাল বাংলাদেশের কার্যকরী প্রোপট তৈরির একটি অনন্য অভিযাত্রা।

মূল প্রবন্ধ উত্থাপন করতে গিয়ে অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার আলোকপাত করেন ভিশন ২০২১ এর উপর। সেজন্য ঐক্যবদ্ধভাবে একটি ল্য নির্ধারণ করে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন তিনি। ডিজিটাল বাংলাদেশ গড়ার পথ পরিক্রমায় প্রথমে বাংলাদেশের প্রতিবন্ধকতা ও দুর্বলতাকে চিহ্নিত করতে হবে। অর্জনের দিক গুলো আলোচনা করে সেসব প্রতিবন্ধকতা ও দুর্বলতাকে সম্ভবনায় রূপ দিতে হবে। বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে ব্র্যান্ডিং করতে হবে বৈদেশিক বিনিয়োগ, পর্যটন ও রপ্তানি খাতের মাধ্যমে। উপলব্ধি এবং বাস্তবতার মাঝে ব্যবধান কমিয়ে জাতীয় স্বার্থে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করে যেতে হবে।

তথ্য মন্ত্রণালয়ের সচিব ড.কামাল আব্দুল নাসের চৌধুরী গুরুত্ব আরোপ করেন সামাজিক উন্নয়নের উপর। গণমাধ্যমে বাংলাদেশের নেতিবাচক বা অসঙ্গতিপূর্ণ ঘটনা প্রবাহকে তুলে না ধরে ইতিবাচক দিকগুলো গুরুত্ব সহকারে তুলে ধরার প্রতি তিনি মত দিয়ে তিনি বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নের সমান্তরালে তথ্যবাহী সব উপাদানের সমতা ও বৃদ্ধি করতে হবে।

বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তথ্য প্রযুক্তিবিদ সজিব আহমেদ ওয়াজেদ বলেন, আমাদের বিশ্বমানের অনেক কিছুই আছে। আমরা ম্যানুফেকচারার হিসেবে বিশ্বে নিজেদের অবস্থান তৈরি করতে পেরেছি কিন্তু দুঃখের বিষয়, আমাদের নিজস্ব কোন ব্র্যান্ড নেই। আন্তর্জাতিক অঙ্গনে আমাদের সম্পর্কে নেতিবাচক ধারনার কারণ হচ্ছে, স্বাধীনতার পর থেকে দেশের ব্র্যান্ডিং এর জন্য তেমন কোন উদ্যেগ নেয়া হয়নি। বর্তমান সরকার এ বিষয়ে তাই কাজ করে যাচ্ছে। ভিশন ২০২১কে একটি অন্যতম ব্র্যান্ড উল্লেখ করে সজিব আহমেদ ওয়াজেদ জানান, এদেশের ইতিবাচক দিকগুলোকে এখন থেকেই তুলে ধরতে হরে সারাবিশ্বে। সেেেত্র এ প্রজেক্টের স্থায়িত্ব, ধারাহিকতা ও দৃঢ় সংকল্পের উপর জোর দেন তিনি।

আলোচনায় ড. আকরাম এইচ চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ প্রত্যয়টি ব্যাখ্যা করেন। বাংলাদেশকে একটি তথ্য ও জ্ঞানের ভান্ডার হিসেবে প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জনগণের সাথে সংসদ সদস্যদের সরাসরি যোগসূত্র স্থাপনের গুরুত্বও তুলে ধরেন ড. আকরাম এইচ চৌধুরী।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×