somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৯১২-০৮- রবিবার

০৮ ই মে, ২০১৬ সকাল ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কয়েকটা দিন গভীর ভাবে চিন্তা করেছি... মা দিবসে
মাকে নিয়ে কত গল্প কত কবিতা কত ইর্শা!!!
সবার চিন্তাভাবনা মাকে নিয়ে পজেটিভ কথাবার্তা ...
কই আমি তো মাকে নিয়ে তেমন ভালো কিছু দিগ পাইনি।
হয়তো মায়ের প্রতি আমার ভালোবাসা নেই তাই হয়তো
পজেটিভ কিছু পাইনি।
তবে মা বলতে আমি বুঝি যে মানুষ তিন বেলা রান্নাবান্না
করে খাওয়াতেন। ভোর বেলায় আরামের ঘুম হারাম করে
দিয়েছেন। নামাজ পরার জন্য শাস্তি দিয়েছেন। পড়াশুনা
জন্য থাপ্পড় মেরেছেন। সন্ধ্যায় খেলা শেষে বাড়িতে
আসতে দেরী হওয়ায় ঝাড়ু দিয়ে সারা গ্রাম দৌড়ানি
দিয়েছেন।
শুধু তাই নয় কত গালাগালি যে দিয়েছেন তার কোন হিসাব
নেই।
এরপরও কি মায়ের জন্য ভালোবাসা থাকে।
একটা প্রশ্ন করা যায়।
তোমার প্রেমিকা কিংবা প্রেমিক যদি বলে………
তুমি কাকে বেশী ভালোবাসো, তোমার মাকে না
আমাকে?
গায়ের লোম খারা করেদিলি। এইটা কি ফালতু কথা রে ভাই।
প্রেমিক প্রেমিকা কোথায় আর মা কোথায়।
চ্যালেঞ্জ ছুড়ে দিলাম সবাই কে < ভালো করে চিন্তা
কর কাকে বেশী ভালোবাসিস?
আমি নিজেও কয়েক ঘন্টা আগে জানতাম না কয় তারিখ মা
দিবস আর কখন থেকে পালন করা হয় সেটাতো দূরের
কথা।
যার মা নেই সেই বোঝে মায়ের মূল্য ...
সেও আজ মায়ের দরদ দেখাতে আসছে অথচ যখন মা
ছিলো তখন কই ছিলো এই দরদ খানি।
আমার খুব পরিচিত একজন আছে তার মায়ের মূল্য তার
কাছে সবার উপরে।...
কিন্তু তার কাছেই আবার অন্যের মা ( থাক! বললে
নিজেরই পাপী মনে হবে)
মায়ের মূল্যে দিতে যখন শিখিসনি তখন মা! মা! বলে গলাটা
ফাটায় লাভ কি?
______ আমার মা! ______
আমি ক্লাস ওয়ানে পড়ার টাইমে আমার মনে আছে আমার
মা আমাকে রোজ খাটি সরিষার তেল দিয়ে পুরো গায়ে
মালিশ করে দিতেন। তারপরে চুল গুলো চিরুনি দিয়ে হালকা
বারি মেরে সোজা একটা আমির খানের গজনী স্টাইল
মেরে দিতেন। শুধু এটুকুই থেমে থাকেননি ... ঘরের
চৌকাঠ পেরুবার আগেই কপালে পাতিলের কালির ফোটা
বসিয়ে দিতেন।
মাকে একবার নিজের অজান্তে জিজ্ঞেস করে
বসেছিলাম মা! তোমাকে এগুলো কে শিখিয়েছে?
উত্তরে উপহার সরুপ পেয়েছুলুম কষে একটা থাপ্পড় !!
তারপর বর্ননা __ আমার মা, আমার মায়ের মা, আমার মায়ের
মা তার মা!!!
তুই যে দিন বিয়ে করবি আর বাবা হইবি দেখবি তোর বউ
ও এভাবে তোর বাচ্ছাকে এভাবে সাজায় দিবে।
মা একবার কেরোসিন তেল আনতে দোকানে
পাঠিয়েছিল ... হাত খরচা নেই বলে ২৫ পয়সা মেরে দিয়ে
তেলে পানির মিশ্রণ ঘটিয়েছিলাম।
দুইনাম্বারি ধান্ধা বলে আমার পিছনে বটি নিয়ে দৌড়ানি
দিয়েছিল। আমি সে সময় দৌড় প্রতিযোগিতা ছিলাম দেখার
মতো ... মা আমার সাথে টানা ঘন্টাখানেক দৌড়ানি দিয়ে হার
মেনে নিয়েছিলো।
দুধের গ্লাস কে একবার মদের স্টাইলে খেয়ে মাতলামির
অভিনয় করতে কখন যে ম্যারাথন পিডানি খেয়ে জ্ঞান
হারিয়েছি…
মা একবার আমার জন্য হলুদ একটা টি শার্ট কিনে
দিয়েছিলো। টি শার্টের মূল আকর্ষণ ছিল বুকের মাঝ
বরাবর কার্টুনের ছবি। সেই কার্টুনের ছবি দিয়ে কত
ফ্রেন্ডদের যে ক্ষমতার জোর দেখাইছি। এখন কার
দিনে যেটা সুপারম্যান ভাবি আমরা।

এরপরও কি মাকে ভালবাসা যায়?
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৬ সকাল ১০:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ঢাকার হারানো গন্ধ

লিখেছেন রাজসোহান, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫৯



নাজিরাবাজারের মোড় থেকে যে গলিটা ভেতরের দিকে সেঁধিয়ে গেছে, ঠিক তার মুখে শামসুর দোকান। দোকান বলতে সাড়ে চার হাত বাই সাত হাত কুঠুরি, সামনে কাচের শোকেস, শোকেসের ভেতরে সাজানো শিশি।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×