এইযে ছোট গ্রাম
ছবির মতন দেখতে
এখানেই আমার আশ্রয়।
এখানে ভোরের আযানের সাথে সাথে
পাখিরা গান গায়,
ঢেউ খেলে সুরের দরিয়ায়।
বিস্তর ধান ক্ষেত, সবুজ মাঠ
পাশেই যৌবন হারানো নদী
বালকের দল এখানেই ধাপিয়ে ক্লান্ত হয়েছে সব।
পথের ধারে বটের ছায়ায়
রাখালের বাঁশির সুরের মূর্ছনায়
সব পথিক উদাসি হয়েছে নিজের মাঝে।
এই যে, পুকুর ঘাট!
এখানেই মাটির ঘটিতে জল তরঙ্গ
চুড়ির কাকণ বালিকার হাতে সুরের মিছিল।
ঐ তো! জমির চাচার বৈঠক ঘর
পাড়ার সব বুড়ো
ডাবার গড় গড় শব্দ আর সাদা ধোঁয়া
যেনো ভারী করেছে আকাশ বাতাস।
এখন চুড়ির কাকণ নেই
আছে ছুরির ঝংকার
পখির কিছির মিছির নেই
আছে ধর্ষিতার আকাশ ভারি করা চিৎকার।
এখন ডাবার গড় গড় শব্দ নেই
কলকির আগুন যেনো
বারুদ হয়ে জলন্ত লাভা
ক্ষত বিক্ষত মানুষের আর্তচিৎকার।
এখন আর কোনো বালক
পাখির বাসা খুজেঁ না
দুষ্টুমির প্রশ্রয় খুজেঁ না কোনো বালিকা
খুজেঁ নিরাপদ আশ্রয়।
ছবির গ্রামটি আর ছবি নেই
যেনো ছত্রাক পড়া কোনো এক কালের পুরুনো ছবি।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




