
মনটা আবার ফিরে গেছে চেনা শহরে
আহত হৃদয় হাঁটছে শহরের গলি গলি,
বেদনার কদম ছড়িয়ে পড়ছে সারা শহরে।
প্রেম হঠাৎ করেই জেগে উঠছে চিৎকারে চিৎকারে,
ভালোবাসা ফ্যাকাসে হয়ে যাচ্ছে নাগরিকে দুরত্বে
প্রেম পথ হারিয়েছে হৃদয় গন্তব্যের।
এই শহর আর আমার নেই
এই শহর আমাকে ছাড়পত্র দিয়ে দিয়েছে অনেক আগেই।
এইখানে বালু আর পুড়া মবিলের তীব্র ঝাঁজ
দম বন্ধ হয়ে আসে।
হৃদয়ের চারপাশে তোমাদের আনাগোনা কমে গেছে,
একটা হতাশা প্রতিরাতে ভাবায়
সময় বড্ড বেশি বেমানান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

