somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমাকে ভালই লাগেনা

২৫ শে আগস্ট, ২০১২ রাত ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন সকাল,
পাখিরা খাদ্যের সন্ধানে বের হয়েছে
আর কৃষকেরা যাচ্ছে পাথারে।
আমি বসে বসে প্রকৃতির স্নিগ্ধতা অনুভব করছি;
এমন সময় তুমি এলে, শিশিরের পরশ মেখে।
ঠিক যেন শিশির কন্যা, আমার স্বপ্নের মানবি।
আচঁল নাচিয়ে বললে
বলতো আমায় কেমন লাগে?
আমি বলি,
নীলিমা; তোমাকে ভালই লাগেনা। তুমি মন খারাপ করে চলে গেলে
অশ্রু দিয়ে ভিজেছিল তোমার দুচোখ।।


তখন দুপুর,
পাখিরা গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে
আর কৃষকেরা কাজ করে যাচ্ছে একটানা।
আমি বসে বসে প্রখর সূর্যকে দেখছি;
এমন সময় তুমি এলে, সূর্যের শুদ্ধ আলো গায়ে মেখে;
ঠিক যেন আলোর নিহারীকা, আমার স্বপ্নের মানবি।
মুচকি হেসে বললে
বলতো আমায় কেমন লাগে?
আমি বলি,
নীলিমা; তোমাকে ভালই লাগেনা।
তুমি দু:খ পেয়ে চলে গেলে,
চোখ দুটো অশ্রসিক্ত করে।।


তখন বিকাল,
পাখিরা নীড়ে ফেরেনি
কৃষকেরাও ফেরেনি ঘরে।
আমি বসে বসে আকাশ দেখছি;
এমন সময় তুমি এলে,
নীল আকাশের সবটুকু রঙ গায়ে মেখে
ঠিক যেন নীল কন্যা, আমার স্বপ্নের মানবি।
দু'হাত বাড়িয়ে বললে
বলতো আমায় কেমন লাগে?
আমি বলি,
নীলিমা; তোমাকে ভালই লাগেনা।
তুমি অবসন্ন মনে চলে গেলে
চোখ থেকে দু'ফোটা অশ্রু ফেলে।।


তখন সন্ধ্যা,
পাখিরা নীড়ে ফিরেছে
কৃষকেরাও ফিরেছে ঘরে;
আকাশে মেঘ করেছিল, যেন বৃষ্টি বৃষ্টি ভাব
আমি বসে বসে মেঘ দেখছিলাম;
এমন সময় তুমি এলে
সবটুকু মেঘ অঙ্গে মেখে,
ঠিক যেন মেঘবালিকা, আমার স্বপ্নের মানবী।
মুখে ঘোমটা দিয়ে বললে,
বলতো আমায় কেমন লাগে?
আমি বলি,
নীলিমা; তোমাকে ভালই লাগেনা।
তুমি কাঁদতে কাঁদতে চলে গেলে
চোখে ছিল তোমার অশ্রুর বন্যা।।


তখন রাত,
ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে,
আর আমি বসে বসে বৃষ্টির শব্দ শুনছি;
এমন সময় তুমি এলে
বৃষ্টিতে ভিজে ভিজে,
ঠিক যেন বৃষ্টি কন্যা, আমার স্বপ্নের মানবী।
কাঁপা কাঁপা ঠোঁটে বললে
বলতো আমায় কেমন লাগে?
আমি তোমার সিক্ত চুলে হাত বুলিয়ে বলি,
নীলিমা; তোমাকে ভালই লাগেনা।
তুমি চিত্‍কার করে কেঁদে উঠলে
বৃষ্টির অঝোর ধারা তোমার চোখ থেকে পড়ছিল।।


পরদিন ভোর,
পাখিদের কলরব এখনো শুরু হয়নি
ব্যস্ত হয়ে ওঠেনি যান্ত্রিক জীবন;
আমি আপন মনে ভাবছিলাম।
এমন সময় তুমি এলে
ঠান্ডা জ্বরে ক্লিষ্ট হয়ে,
তোমার চাঁদমুখ খানি নীল বর্ণের রূপ নিয়েছে
তবুও তুমি হাসছিলে।
হেসে হেসে বললে
বলতো আমায় কেমন লাগে?
আমি আকুল নয়নে তোমার বিসন্ন মুখখানি দেখছি,
তুমি কি সেই যে আমার স্বপ্নের মানবী!
আমার বুকের পাঁজর যেন ভেঙ্গে যাচ্ছে
ব্যাথার ফুলকি ঝড়ছে হ্বদয় থেকে;
তারপরো উদাস চাহনীতে বললাম,
নীলিমা; তোমাকে ভালই লাগেনা।।
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

×