somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ মন খারাপের দিন

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতের নিস্তব্ধ আকাশ। খোলা রাস্তায় একা একা হাঁটছি। যান্ত্রিক ভেঁপু আর মানব মেলা থেকে কিছু সময়ের জন্য বিরতি নিয়েছে শহর। মাথার উপর একটি পূর্নিমা থাকলে ভাল হত। স্রষ্টা যদি জোছনা তৈরীর ক্ষমতা মানুষকে দিতেন, তবে এই মুহুর্তে ফুটবলের সমান একটি জোছনা আকাশে টানিয়ে দিতাম। কারন হাঁটতে হয় জোছনার আলোয়, অন্ধকারে হাঁটে পলাতক আসামীরা।

অবশ্য অন্ধকার থাকায় আজ ভালই হয়েছে। আমার যে খুব মন খারাপ তা কেউ বুঝতে পারছেনা। রাকিব একবার বলেছিল, মন খারাপ থাকলে নাকি আমায় পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষটির মত লাগে!

হাজারো নক্ষত্রবীথি জেগে আছে আমার সাথে, আর জেগে আছে নিওন বাতির লাইটগুলো। শহীদ মিনার পার হয়ে পলাশীর দিকে এগুতে থাকি। সেখান থেকে পিলখানা রোডের দিকে যাব। এলোমেলো পায়ে গন্তব্যহীণ পথে হাঁটতে খারাপ লাগছেনা। লোকালয়ের যন্ত্রনাময় গুন্জরন থেকে নিঃশব্দ পথের নিশ্চুপ পথিক হলে মনে হয় খারাপ হত না। অন্তত এই মুহুর্তে তাই মনে হচ্ছে...

কি অদ্ভূত আমাদের জীবন ব্যবস্থা। কষ্ট দিয়ে পিষ্ট হলেও নষ্ট সময়ে যথেষ্ট সুখে থাকার অভিনয় করতে হয়। বন্ধবান্ধবদের দেখাতে হয় বাসি হয়ে যাওয়া হাসি মুখ। এই উত্তপ্ত নগরীতে মাঝে মাঝে বিদ্রোহী হতে ইচ্ছে করে। যান্ত্রিক জীবনের কোলাহলকে উড়িয়ে দিয়ে হিরোসিমা নাগাসাকি বানাতে ইচ্ছে করে প্রতিটি হৃদয়। আমি ভীতু বলে হয়ত পারিনা, কিংবা ক্ষমতারও অভাব হতে পারে।

কতক্ষণ এভাবে হেঁটেছি জানিনা। ক্লান্তিতে পা আড়ষ্ঠ হয়ে আসছে। চোখের পাতা বন্ধ হয়ে আসছে প্রবল ঘুমে। এখন কয়টা বাজে? শহর কি জেগেছে? জেগে ওঠার আগেই আমায় রুমে ফিরতে হবে। এই অসহায় চেহারা কাউকে দেখাতে চাইনা। যে কষ্ট আমি একা পেয়েছি তার ভাগ আর কাউকে নিতে দেবনা।

সাদা কালো মনের প্রতিচ্ছবিতে একটি রঙিন প্রজাপতি উড়লে খুব কি লোকসান হত পৃথিবীর ???

১৩.০৮.১৫
বৃহস্পতিবার

সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চেয়ারের আত্মকথা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১২:৩০


চেয়ারের আত্মকথা

চেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"

আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"

চেয়ারটি বলল,... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

×