মির্জা গালিবের গজল....(পর্ব-০২)
১২ ই মার্চ, ২০১২ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
#দয়া করে শুধু ডাক দিও যদি
মনে পড়ে অভাগাকে
আমি নই কোন হারানো অতীত
ফেরানো যাবেনা যাকে।
বহু চেষ্টায় এনেছি নিকটে
টুকরো-টুকরো হিয়া
একবার যদি দয়া কর, প্রিয়ে
প্রেম দর্শন দিয়া।
#চোখের পানিতে প্রেমের আগুন
নেভে কি কখনো হায়
তপ্ত পৃথিবী তাতে আরো যদি
বৃষ্টির ছোঁয়া পায়।
ও হৃদয়, এই সাবালক তুই?
বল না তাহলে এসে-
প্রণয়-রোগের দাওয়াই রয়েছে
কোন সে অজানা দেশে?
#তোমার চরণ-চিহ্ন যেখানে পড়ে
আমার বেহেশত সেখানেই ওঠে পড়ে।
'প্রেম' দাবি করে 'ধৈর্য', গালিব!
সুকঠিন হও আরও
'বুঝলাম!'- সেই কঠিনের তরে
আছে কি ধৈর্য তারও?
কৃতজ্ঞতা স্বীকার- কবি বুলবুল সরওয়ার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন