ভারত তিনদিকে পরিবেষ্টন করে আছে আমাদের দেশ। একাত্তরে তারা আমাদের মুক্তিসেনাদের ট্রেনিং দিয়ে সহযোগিতা করেছে, শরনার্থী শিবিরে পূর্ব বাংলার লোকদের রেখেছে, ......আমাদের সেক্টর কমান্ডার আর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে রেখে জগসিৎ সিং অরোরার মাধ্যমে স্বাধীনতার দলিলে স্বাক্ষর করিয়েছে। এত সুযোগ সুবিধা দিয়েছে....আমাদের ও তো কিছু দেবার আছে!!!! আমরা ফেলানীকে দিয়েছি, আমাদের যুবক ভাইকে ন্যাংটা করে গুয়ান্তানামো বে'র কারাগারের মত নির্যাতন করবে, ইচ্ছে হলে পদ্মার সব ইলিশগুলো কমটাকায় পশ্চিমবাংলার দাদারা ভাজা করে কড়মড় করে খাবে, ইচ্ছে হলে শুকনা মওসুমে ফারাক্কা বন্ধ করে উত্তরবঙ্গ কে মরূঞ্চলে পরিনত করবে, টিপাইমুখে বাধ দিবে। ইচ্ছে হলে ভরা বর্ষায় সব বাধ দিয়ে পানি ছেড়ে দিবে তাতে বাংলাদেশ এ বন্যায় একরের পর একর ফসলী জমি নষ্ট হলেইতো লাভ। পরবর্তীতে দাদাদের কাছ থেকে নিম্নমানের চাল আমদানী করা লাগবে। ইচ্ছে হলে চল্লিশ চাকার ট্রেইলার আমাদের দেশ এর উপর দিয়ে(বি. বাড়ীয়া) আসামে যাবে, আবার আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় বলবেন ট্রানজিট ফি চাওয়া নাকি অসভ্যতা, ইচ্ছে হলে অপাড় বাংলা থেকে কোটি কোটি লিটার ফেন্সিডিল এর চালান এনে এদেশের যুবকদের শেষ করে দিবে, ইচ্ছে হলে তাদের শ'খানেক চ্যানেল এ স্বল্পবসনা ললনাদের কুকীর্তি দেখাবে, পরকীয়া শেখাবে, ইচ্ছে হলে গরু ব্যবসায়ীদের মেরে লাশ ফেরত দেবেনা, ইচ্ছে হলে পৃথিবীর সবচেয়ে বড় তারের কাটার বেড়া নির্মাণ করে বন্ধুতা শক্ত করবে! ইচ্ছে হলে তাদের মনমত সরকার প্রবর্তন/পরিবর্তন করতে বাফার স্টেট এর আচরন করবে। ধিক এমন বন্ধুদের.......আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমাদের ভাইদের এভাবে তারা মারবে কেন?
বুড়িমারীতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত(বন্ধু দেশের অসামান্য নজরানা!!!)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।