আবোল-তাবোল (দোস্তি!!!)
২৩ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবোল-তাবোল (দোস্তি!!!)(ক)
দোস্তির মানে বুঝি
সাথে চলা কাঁধে কাঁধ;
কেমন সখা হে তুমি
মোর নদে দেও বাঁধ?
(খ)
পানি নাই,পানি চাই
পানি করো বন্ধ;
এই বুঝি মিত্রতা!
তাও মোরা অন্ধ।
(গ)
পরম মিত্র কয়ে
যাই মোরা চেঁচিয়ে;
কাঁটাতারে মালা দিয়ে
রাখিয়াছো পেঁচিয়ে।
(ঘ)
মিত্র মিত্র কয়ে
কুইনাইন গেলানি;
বিদ্রুপে হেসে খুন
ঐপারে ফেলানী।
(ঙ)
মোর ঘরে রাজ করো
বন্ধ তোমার আকাশ;
সংস্কৃতিরও দাদাগিরি
খুব দেখালে,ঝাকাস।
(চ)
আজ দেবো,কাল দেবো
এ বছর না ও বছর;
দাদা গেলো,বাবা গেলো
মানুষ বাঁচে ক'বছর?
(ছ)
যা যা আছে সবি দিনু
নহি মোরা কিপটা;
আদারটা গিলেছিনু
পেতেছিলো ছিপটা।
(জ)
রাজা কয় দিয়ে দে রে
বাধ সাধে মমতা;
চুপসিয়ে রাজা কয়
নেই মোর ক্ষমতা!!!
(ঝ)
পোড়া চোখে দেখে যাই
কতশত চুক্তি;
মোরা দেবো,তারা নেবে
এই হলো যুক্তি।
(ঞ)
বহু আগে দুর্দিনে
ইতিহাস দোস্তির;
সেই ঋণ শোধে মোরা
নেয়ে ঘেমে অস্থির।

সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন
ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুন[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন